DEV (Dipak adhikari)
Bengal Liberty: দশ বছর কেটে গেল। প্রতিশ্রুতি ছিল জলমুক্ত ঘাটাল, কোটি টাকা বরাদ্দ, আর মাস্টার প্ল্যানের আশ্বাসে মানুষ অপেক্ষায়। কিন্তু বাস্তবে? বর্ষা এলেই ডুবে যায় ঘাটাল(Ghatal), মানুষ ঘরছাড়া, নদীর জল বাড়লে আতঙ্ক ছড়ায় গ্রাম থেকে বাজারে। সরকার বলেছিল মাস্টার প্ল্যান (Ghatal Master plan)দোরগোড়ায়। কিন্তু আজ কাজ কোথায় দাঁড়িয়ে? উওর চান সকলে
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন দেব? (Dev)
এক সাক্ষাৎকারে নায়ক দেব ওরফে দীপক অধিকারী (Dev) এই প্রসঙ্গে বলেন, ‘দশ বছর হয়ে গিয়েছে, তাই আমি রাজনীতি থেকে সরে গিয়ে নিজের কাজে মনোযোগ দিতে চেয়েছিলাম। আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা সাংশন হয়েছে। আর ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master plan) সঙ্গে অনেকগুলো নদী, অনেক সুইচ গেট, ক্যানেল জড়িয়ে রয়েছে। অনেকগুলো নদীকে কাটাই করে বড় করতে হবে আর তারপর তার ময়লা পরিষ্কার করতে হবে। এটা একটা দীর্ঘকালীন পদ্ধতি। আমার কাজটা ছিল সাংসদ হিসেবে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার তাদের কাছ থেকে এই অনুদানের টাকাটা নিয়ে আসা। কিন্তু কীভাবে হবে কাজটা সেটা ইঞ্জিনিয়ার জানেন। সেটা টেকনিকাল বিষয়। সেগুলো সরকারের কাজ।”
আদেও কী মিলবে কোনও সুরাহা?(Dev)
কিন্তু প্রশ্ন ওঠে টাকা এলো, পরিকল্পনা হলো, তবুও মাঠে কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না কেন?
লোকসভা ভোটের আগে দেব বলেছিলেন আর নির্বাচন করতে চান না। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সময়মতো শেষ হোক বলেই ভোটে ফিরলেন, নিজেই স্বীকার করেছেন।
তবুও আজও মানুষ বুক সমান জল পেরিয়ে চলে অফিস স্কুল, ঘাটালের রাস্তা নদী হয়ে যায় বর্ষায়। তাহলে প্রতিশ্রুতির মূল্য কে দেবে? সাধারণ মানুষ নাকি রাজনৈতিক প্রতিশ্রুতির খতিয়ান?
উত্তরবঙ্গে বন্যায় ত্রাণ পাঠিয়েছিলেন দেব, কিন্তু ঘাটাল এখনও ছাপোষা মানুষের হতাশার আর্তনাদ নিয়ে দাঁড়িয়ে। ৫০০ কোটি টাকার প্রকল্পের হিসেব কোথায়? কাজের গতি এত ধীর কেন? সরকারের নজর কি শুধুই নির্বাচনী প্রচারে? মাঠের বাস্তব আর মাইকের প্রতিশ্রুতির ফারাক নিয়ে ফের প্রশ্ন তুলছে ঘাটালবাসী (Dev) ।
