Shilpa Shetty approaches court
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর কলকাতা: ২০২৫ পড়তেই একের পর এক বিপাকে শিল্পা শেট্টি (Shilpa Shetty approaches court)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার (₹60 crore fraud) অভিযোগ ঝুলছে। তারই মধ্যে এ বার বছর শেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর এডিটেড (Edited) কিছু ছবি ও ভিডিও। অনুমতি ছাড়া তাঁর মুখ, কণ্ঠস্বর ও আচরণ কৃত্রিমভাবে ব্যবহার করে বানানো হচ্ছে অসংখ্য ছবি-ভিডিও ও ডিজিটাল কনটেন্ট। এতে তাঁর ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, মানসম্মানেও আঘাত লাগছে বলে দাবি অভিনেত্রীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বুঝেই এবার ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবি নিয়ে আদালতের শরণাপন্ন হন শিল্পা শেট্টি (Shilpa Shetty approaches court)।
আদালতের নির্দেশ (Shilpa Shetty approaches court)!

আদালতে তিনি জানান টানা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি-ভিডিও শেয়ার হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এছাড়াও চারিদিকে ভুল বার্তা ছড়াচ্ছে জনতার কাছে এমনটাই দাবি অভিনেত্রীর। পরিচিতি কাজে লাগিয়ে কেউ আর্থিক সুবিধা নিচ্ছে বলেও সন্দেহ শিল্পা শেট্টির (Shilpa Shetty approaches court)।
শুনানিতে বিচারপতি অভয় শেলকে (Abhaya A. Shelke) বলেন, “কোনও নারী বা পুরুষকে ডিজিটালি হয়রানি করা অপরাধ। অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ব্যবহার করা আইনসিদ্ধ নয়।” আদালত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটকে। বিকৃত ছবি, ভিডিও, আর্টিকেল অবিলম্বে সরাতে বলা হয়েছে।
প্রতারণা মামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় নেটিজেনদের মধ্যে উত্তাল আলোচনা। প্রশ্ন উঠছে ডিপফেক কালচার ও সাইবার নিরাপত্তা নিয়ে কতটা প্রস্তুত বলিউড? শিল্পা (Shilpa Shetty approaches court) সমর্থকরা বলছেন, “সেলিব্রিটি মানেই সম্পদ নয় যে কেউ চাইলে ব্যবহার করবে।”
ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে এ নিয়ে আরও কঠোর আইন প্রণয়ন হবে কিনা, তা এখন দেখার বিষয় (Shilpa Shetty approaches court)।
