Rashmika Vijay
Bengal Liberty: এবার বিয়ের পিরিতে বসতে চলেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)ও বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)!
দীর্ঘদিন গোপন সম্পর্কে থাকা এই জুটি এখন প্রস্তুত নতুন জীবন শুরু করতে। ফ্যানদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। দীর্ঘদিন ধরেই গোপন ভাবে সম্পর্কের মধ্যে ছিল রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)ও বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) । এবার শোনা যাচ্ছে, তাদের বিয়ের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফ্যানরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এ নিয়ে নতুন খবরের জন্য। এবার সেই অপেক্ষা যেন শেষ হতে চলেছে।
ফেব্রুয়ারিতে উদয়পুরে গোপন বিয়ে (Rashmika-Vijay)
রিপোর্ট অনুযায়ী, বিয়ের দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ঠিক হয়েছে। অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে (heritage palace)। ঠিক যেমন তাদের এঙ্গেজমেন্ট (Engagement) সম্পূর্ণ প্রাইভেট হয়েছিল, কান পাতলে শোনা যাচ্ছে বিয়েটিও হবে খুব নিরিবিলি ও ব্যক্তিগত। কেবল পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের অংশগ্রহণ থাকবে। বিয়ের পরে বড় কোনো পার্টি উদযাপন হবে কিনা সেটাও স্পষ্ট নয়।
সম্পর্কের সূচনা ও গোপন এনগেজমেন্ট (Rashmika-Vijay)
গত ৩ অক্টোবর রশ্মিকা ও বিজয় গোপনে আংটি বদল করেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে । অনুষ্ঠানে কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতি ছিল। কোনো ছবি বা সোশ্যাল মিডিয়ার (Social Media)পোস্ট হয়নি। এমনকি পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রশ্মিকার প্রতিক্রিয়া! (Rashmika-Vijay)
যখন বিয়ের গুঞ্জন ছড়াতে শুরু করে, এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন,”আমি বিয়ে নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন এটি বলার সময় হবে, তখন বলব।” এবার ফ্যানরা এখন অতি আগ্রহে অপেক্ষায় রয়েছেন, শুধুমাত্র রশ্মিকা ও বিজয়ের বিয়ের (Rashmika – Vijay wedding) ছবি দেখার জন্য নয়, বরং নতুন আপডেট এবং খবর পাওয়ার জন্যও। অপেক্ষার উত্তেজনা দিনদিন বাড়ছে, আর ফেব্রুয়ারির (February) সেই বিশেষ দিনটির জন্য ফ্যানদের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে।
