special operations forces led maduro extraction at venezuela
Bengal Liberty Desk, ৪ জানুয়ারী, ২০২৬: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Venezuelan President Nicolás Maduro) তাঁর প্রাসাদ থেকে সস্ত্রীক আটক করার নেপথ্যে ছিল মার্কিন সেনার বিশেষ ‘ডেল্টা ফোর্স’। তবে সাম্প্রতিক তথ্যানুসারে, এই অত্যন্ত স্পর্শকাতর নৈশ অভিযানে ডেল্টা ফোর্সের যোগ্য সঙ্গী হিসেবে আকাশপথে নেতৃত্ব দিয়েছে পেন্টাগনের দুর্ধর্ষ হেলিকপ্টার ইউনিট ‘নাইট স্টকার্স’ (US Night Stalkers)। উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা (Al-Qaida) প্রধান ওসামা বিন লাদেনকে খতম করার মিশনেও (Osama bin Laden) এই ইউনিটের পাইলটরাই ছিলেন মূল কাণ্ডারি।
অপারেশন ‘নাইট স্টকার্স’-এর ইতিবৃত্ত: (Venezuela)
এই বিশেষ বাহিনীটি প্রাতিষ্ঠানিকভাবে ‘১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্ট’ নামে পরিচিত। ১৯৮০ সালে ইরান থেকে মার্কিন পণবন্দিদের উদ্ধারে পেন্টাগনের ‘অপারেশন ঈগল ক্ল’ ব্যর্থ হওয়ার পর, রাতের অন্ধকারে নিখুঁতভাবে আক্রমণ চালানোর জন্য ১৯৮১ সালে এই বিশেষ ইউনিটটি গঠন করা হয়। ঘুটঘুটে অন্ধকারে বা প্রতিকূল পরিস্থিতিতে যখন দৃশ্যমানতা প্রায় শূন্য থাকে, তখনও লক্ষ্যভেদে এরা অপ্রতিদ্বন্দ্বী।
ভেনেজুয়েলা অভিযানের ধরন: (Venezuela)
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত শুক্রবার গভীর রাতে যখন এই অভিযান চালানো হয়, তখন গোটা শহর ছিল অন্ধকারে ঢাকা। সূত্রের খবর, ডেল্টা ফোর্স যখন মাদুরোর বাসভবনে অভিযান চালায়, তখন উপর থেকে পাহারা এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করেছিল ‘নাইট স্টকার্স’-এর হেলিকপ্টারগুলো। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান কেন জানিয়েছেন, প্রায় ১৫০টি যুদ্ধবিমান (এফ-২২, এফ-৩৫, বি-১ বম্বার) এবং শক্তিশালী ড্রোন এই অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
কৌশলগত পরিবর্তন: (Venezuela)
দীর্ঘদিন ধরে এই বাহিনীর প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্য বা এশিয়া থাকলেও, গত অক্টোবর মাস থেকেই এদের গতিবিধি ক্যারিবিয়ান সাগরে লক্ষ্য করা যাচ্ছিল। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তখনই দাবি করা হয়েছিল যে, দক্ষিণ আমেরিকায় (বিশেষত ভেনেজুয়েলায়) কোনো বড় অভিযানের কথা মাথায় রেখেই নাইট স্টকার্সকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
২০২০ সাল থেকেই মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে মাদুরোর মাথার দাম ৫ কোটি ডলার ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। পাঁচ বছরের সেই ‘ব্লুপ্রিন্ট’ অবশেষে বাস্তবায়িত হলো এই দুর্ধর্ষ হেলিকপ্টার ইউনিটের সহায়তায়। বর্তমানে মাদুরো নিউ ইয়র্কে মার্কিন হেফাজতে রয়েছেন (Venezuelan President Nicolás Maduro)।
