West Bengal weather forecast
Bengal liberty Desk, ৫ জানুয়ারি, কলকাতা: শীতের কাঁপুনি কিছুটা কমলেও রাজ্যে আবার জাঁকিয়ে শীতের (West Bengal weather forecast) আবহ তৈরি হচ্ছে। আজ, সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal weather forecast)। নতুন বছরের শুরুতে তাপমাত্রা তুলনামূলকভাবে বাড়লেও ফের উত্তুরে হাওয়ার কবলে শীতের কাঁপুনি (West Bengal weather forecast) ফিরতে চলেছে বাংলায়। গতকাল, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম (West Bengal weather forecast)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি (West Bengal weather forecast)

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের (West Bengal weather forecast) তাপমাত্রা ফের নামতে পারে এবং স্বাভাবিকের চেয়েও ২–৪ ডিগ্রি কম থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (West Bengal weather forecast), পশ্চিমী ঝঞ্ছার দুর্বল হওয়ার পর উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গে শীতের প্রবাহ বাড়াচ্ছে। ফলে আগামীকাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু হবে (West Bengal weather forecast)।
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গে আরও বাড়তে পারে শীতের দাপট (West Bengal weather forecast)। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি–কালিম্পং–আলিপুরদুয়ার অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে, সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা (West Bengal weather forecast) জারি করা হয়েছে।
কুয়াশা ও শুষ্ক আবহাওয়া (West Bengal weather forecast)

সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে, আর দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জায়গায় ঘন কুয়াশার কারণে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (West Bengal weather forecast)।
আবহাওয়া দফতর জানিয়েছে (West Bengal weather forecast), ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীত আরও জাঁকিয়ে বসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকলেও অন্যান্য স্থানে শুষ্ক ও শীতল আবহাওয়া চলবে (West Bengal weather forecast)।
