Kashmiri man held over namaz attempt at Ram Mandir
Bengal Liberty: রামনামের ধ্বনিতে মুখর অযোধ্যা (Kashmir)। মকর সংক্রান্তি আর রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতিতে যখন গোটা শহর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, ঠিক তখনই এক ঘটনায় প্রশ্নের মুখে পড়ল নিরাপত্তা ব্যবস্থা। অযোধ্যার রাম মন্দির চত্বরে নামাজ পড়ার চেষ্টা করার অভিযোগে আটক করা হল কাশ্মীরের এক ব্যক্তিকে।
কে সেই ব্যক্তি? (Kashmir)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আহমেদ শেখ (Ahmed Sheikh)। বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর বাড়ি জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ান জেলায়। শুক্রবার উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা রাম মন্দির চত্বরে প্রবেশ করেন তিনি। প্রথমে মন্দির দর্শন করার পর সীতা রসোই সংলগ্ন এলাকায় বসে পড়েন। অভিযোগ, সেখানেই তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এই আচরণ চোখে পড়তেই তৎপর হয় মন্দিরের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয় এবং পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি সূত্রে দাবি, বাধা দিলে ওই ব্যক্তি স্লোগান তুলেছিলেন, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ শেখ (Ahmed Sheikh) দাবি করেছেন, তিনি আজমের যাচ্ছিলেন এবং সেই পথেই অযোধ্যায় এসেছিলেন। তবে তাঁর বক্তব্যে সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাঁর যাত্রাপথ, উদ্দেশ্য এবং কারও প্ররোচনা ছিল কি না সব দিক খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।
নিরাপত্তা আরও অটুট (Kashmir)
এই ঘটনার পর রাম মন্দির চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে (Kashmir)। বিশেষ করে আসন্ন মকর সংক্রান্তি ও ২২ জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগ আরও জোড়ালো হয়েছে । যদিও এখনও পর্যন্ত প্রশাসন বা রাম মন্দির ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে সংবেদনশীল ধর্মীয় স্থানে নিরাপত্তা নিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরোধী দলগুলি কি যথেষ্ট সতর্ক? নাকি ভোটের রাজনীতির আড়ালে জাতীয় নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিতই থেকে যাচ্ছে?
