Suvendu Adhikari attack Report
Bengal liberty Desk: চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলার অভিযোগ ঘিরে শনিবার রাত থেকে রাজ্য রাজনীতি উত্তাল। ঘটনার প্রতিবাদে ছ’ঘণ্টার বেশি সময় থানার মেঝেতে বসে ধর্না দেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা (Centre seeks report on chandrakona incident)। রাত পেরোতেই বিষয়টি কেন্দ্রের নজরে আসে এবং হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক (union home ministry) রিপোর্ট তলব করে (Suvendu Adhikari attack Report)।
রাতের অন্ধকারে হামলার অভিযোগ (Suvendu Adhikari attack Report)
শনিবার রাতে পুরুলিয়া (Purulia) থেকে মেদিনীপুর (Midnapore) ফেরার পথে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ (chandrakona incident)। শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেসের (TMC) প্রায় ২০ জন দুষ্কৃতী বাঁশ ও লাঠি হাতে তাঁর কনভয় আক্রমণ করে। পরিস্থিতি বেগতিক বুঝে প্রাণ বাঁচাতে তিনি গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে (Chandrakona Road Outpost) ঢুকে পড়েন।

ঘটনার বৃত্তান্ত (Suvendu Adhikari attack Report)
অভিযোগ অনুযায়ী, ফাঁড়ির ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন বিরোধী দলনেতা।হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি সেখান থেকে উঠবেন না বলে জানিয়ে দেন। দীর্ঘ সময় ধরে ফাঁড়ির ভিতরেই উত্তেজনা চললেও অভিযোগ ওঠে, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও কঠোর পদক্ষেপ করা হয়নি। শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ শুভেন্দু ফাঁড়ি ছাড়েন।
ঘটনার পরই কেন্দ্রের হস্তক্ষেপ (Suvendu Adhikari attack Report)
বিজেপি সূত্রে জানা গেছে, ঘটনার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। গোটা পরিস্থিতির কথা জানানো হয় কেন্দ্রকে। তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করে। সূত্রের খবর, ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হবে।
ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক বিজেপির
এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে অবরোধ, সভা ও মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আগামী ১৩ তারিখ, মঙ্গলবার চন্দ্রকোনায় বড় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বক্তব্য, রাজ্যে বিরোধী দলের কন্ঠ রোধ করতেই পরিকল্পিত ভাবে হামলার রাজনীতি চালাচ্ছে শাসক দল।
তৃণমূলের ঘটনার দায় এড়ানোর চেষ্টা!
অন্য দিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে। তবে বিরোধীদের দাবি, শাসক দলের এই বক্তব্য আসলে হামলার অভিযোগ থেকে নজর ঘোরানোর কৌশল।
বিরোধী দলনেতার উপর প্রকাশ্যে হামলার অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয় মনোভাবে ক্ষুব্ধ বিরোধীরা। কেন্দ্রের রিপোর্ট তলবে স্বস্তি পাবে কি বিরোধী শিবির, তাই এখন দেখার।
