Suvendu counter letter to Gyanesh Kumar
Bengal Liberty: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগের ভিত্তিতে পাঠান চতুর্থ চিঠির কড়া বিরোধিতা করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) পাল্টা চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি পুরোপুরি ভিত্তিহীন, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (Suvendu’s counter letter to Gyanesh Kumar)।

জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি দেন মুখ্যমন্ত্রীর (Suvendu counter letter to Gyanesh Kumar)
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election commission) বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ও নানা অভিযোগের ভিত্তিতে চতুর্থবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য ভাবে, চিঠিতে মুখ্যমন্ত্রী হাতে লেখা দু’টি লাইনে জানিয়ে দেন, “উত্তর না পেলেও বিষয়গুলি কমিশনের নজরে আনা তাঁর সাংবিধানিক দায়িত্ব—আর সেই দায়িত্ব পালনের কারণেই তিনি বারবার চিঠি লিখে যাচ্ছেন।”
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগের বারের মতোই, এ বারও মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতেই তিনি লিখছেন, তা চিঠির বিষয়বস্তু থেকেই স্পষ্ট।
মুখ্যমন্ত্রীর অভিযোগের চিঠির পাল্টা জবাব চিঠিতেই (Suvendu’s counter letter to Gyanesh Kumar)
চিঠিতে শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর কোনও শাস্তিমূলক প্রক্রিয়া নয়, বরং ভোটার তালিকা থেকে ভুয়ো নাম, ডুপ্লিকেট এন্ট্রি ও অযোগ্য ভোটার চিহ্নিত করার একটি সাংবিধানিক উদ্যোগ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ভোটার তালিকায় অনিয়ম চলেছে, আর সেই অনিয়ম প্রকাশ্যে আসতেই এই প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা চলছে।

কড়া জবাব শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা মৃত্যু, আত্মহত্যার চেষ্টা ও অসুস্থতার ঘটনাগুলিকে এসআইআরের সঙ্গে যুক্ত করার দাবি ‘ভ্রান্ত ও যাচাইহীন’ বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রীয় সংস্থার উপর দোষ চাপানো হচ্ছে। একই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের নোটিস পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভকে তিনি বলেন, “আইনের চোখে সকলেই সমান, সেখানে কোনও ব্যতিক্রমের সুযোগ নেই।”
পাশাপশি শুভেন্দু অধিকারী চিঠির শেষে আহ্বান জানিয়ে লেখেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে নির্বাচন কমিশন যেন দ্রুত ও নিরপেক্ষভাবে এসআইআর সম্পন্ন করে, যাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কেবল যোগ্য নাগরিকদের প্রতিফলন ঘটায়।
