Tea Garden SIR Documents Suvendu
Bengal Liberty: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় উত্তরবঙ্গের চা বাগান (Tea Garden) ও সিনকোনা বাগানে (Cinchona Plantation) কর্মরত শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন (Election commission of India)। নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Electoral officer) একটি চিঠি লিখে জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি উত্তরবঙ্গের জেলায় এসআইআর (SIR)-এর ক্ষেত্রে চা বাগান ও সিনকোনা বাগানের কর্মসংস্থানের রেকর্ডকে পরিচয় ও বাসস্থানের বৈধ নথি হিসেবে মান্যতা দিতে তাদের কোনও আপত্তি নেই।

বিরোধী দলনেতার পোস্ট (Tea Garden SIR Documents Suvendu)
ভারতের নির্বাচন কমিশনের এই চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়াতে (Social Media) পোস্ট করেন। তার পাশাপশি তিনি লেখেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত উত্তরবঙ্গের জনজাতি, বনবাসী এবং বাগানশ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর বক্তব্য, বৈধ কাগজপত্রের অভাবে এবং রাজ্য সরকারের অবহেলার কারণে বহু যোগ্য ভোটার এতদিন ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সেই বাধা অনেকটাই কাটবে বলে তিনি মনে করছেন।

চিঠির বৃত্তান্ত
নির্বাচন কমিশনের উপ-সচিব শক্তি শর্মার (Shakti Sharma) সই করা চিঠিতে উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar) এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর (North & South Dinajpur) জেলার জন্য এই ছাড় কার্যকর হবে। অর্থাৎ, এই জেলাগুলিতে এসআইআর চলাকালীন চা বাগান ও সিনকোনা বাগানের কর্মরত শ্রমিকরা তাঁদের কর্মসংস্থানের রেকর্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের যোগ্য ভোটারদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “ভোটই মানুষের আসল শক্তি। এই সুযোগ নিয়ে এগিয়ে এসে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।”
এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে, সেই সময় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিরোধী দলনেতা।
