Bengal Liberty: সকালে কলকাতায় (Kolkata) পথ দুর্ঘটনা (Bus Accident)।তপসিয়ায় যাত্রীবোঝাই সরকারি বাস উল্টে বিপত্তি। আহত একাধিক। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় বাসটি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি। ব্রেক ফেলের কারণে এই ঘটনা কি-না, খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রীবোঝাই সরকারি বাস উল্টে বিপত্তি
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সরকারি বাসগুলোর বেহাল দশার নজরে আসছে। রক্ষণাবেক্ষণের অভাবে বাসগুলোর কঙ্কাল বেরিয়ে গিয়েছে। যার জেরে বাসের সংখ্যাও কমেছে। এখানে পরিবহণ দফতরের অচলাবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
