Kolkata BB Ganguly Street Fire
Bengal liberty Desk, ১৪ জানুয়ারি, কলকাতা: মকর সংক্রান্তির সকালে কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিট-তে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata BB Ganguly Street Fire)! আজ, বুধবার সকালেই একটি আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে (Kolkata BB Ganguly Street Fire)। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে (Kolkata BB Ganguly Street Fire)।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন (Kolkata BB Ganguly Street Fire)। ঘিঞ্জি, ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা (Kolkata BB Ganguly Street Fire)। প্রাথমিকভাবে আগুনের প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে আসবাবের দোকানে মজুদ দাহ্য পদার্থ-প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য জ্বালানীবহুল সামগ্রীর কারণে আগুনের লেলিহান শিখা (Kolkata BB Ganguly Street Fire) দ্রুত চারপাশে ছড়িয়ে পড়েছে বলে দমকল সূত্রে খবর (Kolkata BB Ganguly Street Fire)।
ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মনেও ছড়িয়েছে আগুন-আতঙ্ক (Kolkata BB Ganguly Street Fire)। দোকান-ঘরের ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে বড় ক্ষতির শিকার হয়েছেন দোকানদাররা বলেই মনে করা হচ্ছে। একটি বাড়ির বাসিন্দাদের তরফে জানা যায়, দোকানের আগুন (Kolkata BB Ganguly Street Fire) ছড়িয়ে পড়ে তাঁদের বাড়িতেও। স্থানীয়দের দাবি, আগুন ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলের পৌঁছানো আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দমকল একযোগে পরিস্থিতি মোকাবিলার কাজ শুরু করে (Kolkata BB Ganguly Street Fire)।

তবে এই অগ্নিকাণ্ডের (Kolkata BB Ganguly Street Fire) জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি বলেই জানা গিয়েছে। দমকলের তরফে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে (Kolkata BB Ganguly Street Fire)। ঘটনার জেরে এলাকা জুড়ে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত করা হয় এবং নিরাপত্তার পদক্ষেপ জোরদার করা হয়েছে যাতে পুনরায় কোনো ঝুঁকি তৈরি না হয় (Kolkata BB Ganguly Street Fire)।

