(IPAC investigation ED)
Bengal Liberty , কলকাতা – কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর ডিরেক্টর রাহুল নবীন (Director Rahul Navin) বৃহস্পতিবার কলকাতা সফরে। তিনদিনের সফরে এসেছেন তিনি। সল্টলেকে (Salt Lake) অবস্থিত ইডি-র(IPAC investigation ED) ইস্টার্ন রিজিওনাল অফিসে (Eastern Regional Office) দিনভর বৈঠক চলে এবং ওই অঞ্চলে চলমান বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সরাসরি খতিয়ে দেখেন (IPAC investigation ED)।
ওই বৈঠকে আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। সাম্প্রতিক (IPAC investigation ED)আই-প্যাক (I-PAC) সংক্রান্ত তদন্তের প্রেক্ষাপটে এই সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইডির ডিরেক্টরের কলকাতা সফরে পর্যালোচনার বিষয়বস্তু (IPAC investigation ED)
এই বৈঠকে রাহুল নবীন ইডি আধিকারিকদের (ED) সঙ্গে মুখোমুখি আলোচনা করেন। তদন্তের বর্তমান অবস্থান, মামলার গতি, পাশাপাশি সংস্থার দৈনন্দিন কাজকর্মের (IPAC investigation ED) পরিবেশও তাঁর পর্যালোচনার আওতায় থাকে। এছাড়া অফিসের নিরাপত্তা ও আধিকারিকদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ইডি (IPAC investigation ED) আধিকারিকদের মতামত নেওয়ার কথা।

রাহুল নবীনের এই সফর নতুন নয় (IPAC investigation ED)
ইডি সূত্রে আরও জানা গেছে, সংস্থার ডিরেক্টর হিসেবে রাহুল নবীন নিয়মিত বিভিন্ন রাজ্য ও অঞ্চলে সফর করে তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক বিষয়গুলি পর্যালোচনা করেন(IPAC investigation ED)। এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি(IPAC investigation ED) টিমের উপর হামলার ঘটনার পর তিনি কলকাতায় এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সফরে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ইডির ডিরেক্টরের এই সফরের তাৎপর্যতা (IPAC investigation ED)
রাহুল নবীনের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন সম্প্রতি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (I-PAC), সংস্থার ডিরেক্টর প্রতীক জৈন (Pratik Jain) ও আরও কয়েকজনের বিরুদ্ধে কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি(IPAC investigation ED)। প্রসঙ্গত, কলকাতায় আইপ্যাকের দফতর (IPAC office in Kolkata) ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের(IPAC investigation ED) বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে হাই কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল।

তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছিল ইডি(IPAC investigation ED)। তার পাল্টা হিসেবে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস (TMC)। প্রথম দিনে মামলার শুনানি মুলতুবি হয়ে যায়। বুধবার বিস্তারিত শুনানির পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের দায়ের করা মামলাটি নিষ্পত্তি করে দেন, আর ইডির(IPAC investigation ED) মামলাটি আপাতত মুলতুবি রাখার নির্দেশ দেন।
