(India EU Free Trade)
Bengal Liberty, কলকাতা: ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান(India EU Free Trade)। অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA) স্বাক্ষর করল ভারত(India EU Free Trade)। আমেরিকার শুল্ক সংক্রান্ত চাপের আবহেই মঙ্গলবার নয়াদিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন সহ EU নেতৃত্বের এই ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হয়(India EU Free Trade)। নয়াদিল্লির তরফে একে ‘মাদার অফ অল ডিলস’ বলে অভিহিত করা হয়েছে।(World GDP trade share India EU)

গোয়ায় ঘোষণা প্রধানমন্ত্রীর (India EU Free Trade)
মঙ্গলবার সকালে গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনী ভাষণেই এই চুক্তির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(India EU Free Trade)। তাঁর বক্তব্য, India-EU মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এমন এক বাণিজ্যিক সম্পর্ক(India EU Free Trade) গড়ে উঠছে, যার আওতায় বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত হবে।(India EU export benefits)

কোটি কোটি মানুষ উপকৃত হবেন(India EU Free Trade)
প্রধানমন্ত্রীর দাবি, এই চুক্তি ভারতের ১৪০ কোটিরও বেশি নাগরিক এবং ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে(India EU Free Trade)। এই মুক্ত বাণিজ্য চুক্তি India-UK বাণিজ্য চুক্তির পরিপূরক হিসেবেই কাজ করবে(India EU Free Trade) এবং দীর্ঘমেয়াদ পারস্পরিক লাভ নিশ্চিত করবে। বিশেষ করে ভারতের টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য শিল্পের ক্ষেত্রে এই চুক্তি বড়সড় সুযোগ এনে দেবে বলে আশাবাদী প্রধান মন্ত্রীর।(India Europe trade relations)

২৪ অধ্যায়ের বিস্তৃত চুক্তি(India EU Free Trade)
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ২৪টি অধ্যায় নিয়ে তৈরি এই চুক্তিতে পণ্য, পরিষেবা ও বিনিয়োগের পাশাপাশি(India EU Free Trade) বিনিয়োগ সুরক্ষা এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি কার্যকর হলে ইউরোপে ভারতীয় পণ্যের রপ্তানি আরও সহজ হবে(India EU Free Trade)। বস্ত্র, রাসায়নিক, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জুতো, রত্ন ও গয়নার মতো পণ্য কম শুল্কে ইউরোপের বাজারে পৌঁছতে পারবে।(Narendra Modi India EU deal)

শুল্ক কমার বড় সুবিধা(India EU Free Trade)
বর্তমানে ইউরোপে ভারতীয় পণ্যের ওপর গড়ে ৩.৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা কিছু ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত পৌঁছায়(India EU Free Trade)। অন্যদিকে, ইউরোপীয় পণ্যের উপর ভারতে গড়ে ৯ শতাংশের বেশি শুল্ক বসানো হয়। এই চুক্তির ফলে উভয় পক্ষের ৯০ শতাংশেরও বেশি পণ্যের ক্ষেত্রে হয় শুল্ক কমানো হবে, নয়তো সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে। (India EU Free Trade Agreement)
