USA sending envoy to India
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: পুতিনের ভারত সফরে ক্রমশই আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠছে আমেরিকায়। তড়িঘড়ি ভারতে বাণিজ্যদূত পাঠাচ্ছেন ট্রাম্প (Donald Trump)! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে এদেশে এসেছেন তিনি। ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) পর প্রথমবার ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। তাঁর এই আগমনে আরও এক নতুন অধ্যায় গড়ে উঠতে চলেছে বলে আশাবাদী ভারতীয় নাগরিকবৃন্দ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পর বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে উপস্থিত হন। পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালামে নামতেই পুতিনকে জড়িয়ে ধরেন মোদি। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করেন। তেল কূটনীতি, শুল্ক সংশয় সহ একাধিক অনিশ্চয়তার মধ্যেই দু’দিনের ভারত সফর চলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অপরদিকে পুতিনের ভারত সফরে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। পুতিনের দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জিইয়ে রাখার জন্য নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করে আমেরিকা। মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি (US Deputy Trade Representative) রিক সুইটজারের নেতৃত্বে আসবে দল।
বাণিজ্য চুক্তির আলোচনা (Business Contract Meetings)
জানা গেছে,আগামী সপ্তাহে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে আমেরিকা।
ফের নিজেদের বন্ধুত্ব জানান দিচ্ছে আমেরিকা। সূত্রের খবর, মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের (Rick Switzer)
নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের একটি দল ভারতে আসছে।যদিও, এই দলে আর কে কে থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুতিন আসার আগেই, ভারতীয় নৌবাহিনীর এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের (MH-60R Seahawk) জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। অপরদিকে মোদীর সরকার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক কমানোর জন্য আমেরিকার সঙ্গে একটি প্রাথমিক চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে। এই শুল্ক দেশের অর্থনীতির মূল ক্ষেত্রগুলিকে সমস্যায় ফেলেছে বারংবার। ভারতের তরফে বলা হয়েছে, এই বছরেই বাণিজ্য চুক্তি করার ব্যাপারে আশাবাদি তাঁরা। কিন্তু তার জন্য আগে বাণিজ্য চুক্তির কাঠামো জরুরি যার সাহায্যে শুল্ক নিয়ন্ত্রন সম্ভব। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাত হাজার ৯৯৫ কোটি টাকার চুক্তি হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে দারুন খবর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক লকহিড মার্টিনের তৈরি ২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য একটি প্যাকেজ সই করেছে। ৯৪৬ মিলিয়ন ডলারের এই প্যাকেজ ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি করবে।’
