Weather Forecast
Weather Forecast

14th February weather forecast: প্রেমে ‘উষ্ণতা’ , শীতে ইতি! বসন্তের ইঙ্গিত স্পষ্ট শহরে

Bengal Liberty, Kolkata: প্রেম-দিবসেই শীতপ্রেমীদের মন খানিক ভাঙল আবহাওয়া। ফেব্রুয়ারির মাঝামাঝি এসে প্রকৃতি যেন স্পষ্ট বার্তা দিল, শীত এখন বিদায়ের পথে, বসন্তের আগমন ঘটেছে নীরবে। শহরের আকাশে রোদের ঔজ্জ্বল্য, বাতাসে কমতে থাকা শীতের আমেজ আর ঊর্ধ্বমুখী তাপমাত্রা মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে-তে অনুভূত হল এক অন্যরকম ‘উষ্ণতা’ (14th February weather forecast)।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। অন্যদিকে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম হলেও ঊর্ধ্বমুখী পারদের ইঙ্গিত স্পষ্ট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। ফলে ভোরে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরমের অনুভূতি স্পষ্ট হয়েছে।

আরো পড়ুন: West Bengal DA Contempt Notice: ডিএ নিয়ে নয় আলোচনা!

14th February weather forecast
14th February weather forecast

তাপমাত্রার ঊর্ধ্বগতি, দোলে গরমের আভাস (14th February weather forecast)

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, চলতি মাসের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। অর্থাৎ দোলের দিনে আর শীতের হালকা ছোঁয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বরং থাকবে হালকা গরমের ছোঁয়া।

রবিবার থেকেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে অনুমান। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর কলকাতা ও সংলগ্ন এলাকায় তা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

উত্তর-দক্ষিণে কুয়াশার পূর্বাভাস (14th February weather forecast)

এই মুহূর্তে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। অর্থাৎ সামগ্রিকভাবে শীতের আমেজ ক্রমশ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় দু’ডিগ্রি পর্যন্ত কম।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury