AI Summit 2026 India
Bengal Liberty, Kolkata:
AI Summit 2026 India-র মঞ্চে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই ভারতের ভবিষ্যতের চালিকাশক্তি বলে ব্যাখ্যা করলেন নরেন্দ্র মোদি। প্রযুক্তিনির্ভর উন্নয়ন, নৈতিক কাঠামো এবং বৈশ্বিক নেতৃত্ব এই তিনকেই সামনে রেখে ভারতের নতুন রূপরেখা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
ভারতের মঞ্চে AI শক্তির সমাবেশ AI Summit 2026 India
এই ছয় দিনের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ, বিল গেটস, সুন্দর পিচাই এবং স্যাম অল্টম্যান-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। আয়োজকদের দাবি, ৫০০-রও বেশি গ্লোবাল AI বিশেষজ্ঞ এই সম্মেলনে যোগ দিয়েছেন।
“সর্বজন হিতয়, সর্বজন সুখয়” থিমে আয়োজিত এই সামিট আন্তর্জাতিক পর্যায়ে চতুর্থ সংস্করণ। এর আগে ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন। আয়োজকদের মতে, পরিসর ও অংশগ্রহণের দিক থেকে এটি এখন পর্যন্ত বৃহত্তম AI সম্মেলনগুলির অন্যতম।

AI মানব সভ্যতার টার্নিং পয়েন্ট AI Summit 2026 India
বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে মোদি বলেন, “আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে।” তাঁর মতে, “AI মানব সভ্যতার ইতিহাসে এমনই এক ট্রান্সফর্মেশন। আমরা যা দেখছি, তা শুধু শুরুর সঙ্কেত।”
মোদির বক্তব্যে উঠে আসে আগুনের আবিষ্কার থেকে ইন্টারনেট বিপ্লবের উদাহরণ। তিনি বলেন, “যখন ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, তখন সবাই ভেবেছিলেন, চাকরি চলে যাবে। কিন্তু এর জন্যই কত চাকরি তৈরি হয়েছে।” একইভাবে AI-ও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দায়িত্বশীল ব্যবহারের বার্তা (AI Summit 2026 India)
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সতর্কতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমাদের মাথায় রাখতে হবে, আগামী প্রজন্মের হাতে আমরা AI-কে কী ভাবে তুলে দেব।”
তিনি আরও বলেন, “AI-কে স্বাধীনতা দিতে হবে, একইসঙ্গে তাকে পরিচালনা করার কাজও মানুষের হাতে রাখতে হবে।”
“MANAV” ভিশন কী?
AI প্রসঙ্গে প্রধানমন্ত্রী “MANAV” ধারণার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী।
M মানে নৈতিক ও নীতিগত ভিত্তি।
A মানে অ্যাকাউন্টেবল গর্ভন্যান্স— স্বচ্ছ নিয়ম ও কড়া তত্ত্বাবধান।
N মানে সার্বভৌমত্ব— তথ্যের উপর অধিকার থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির।
A মানে সর্বজনীন অ্যাক্সেস— প্রযুক্তি সবার জন্য।
V অর্থ বৈধতা ও যাচাইযোগ্যতা।
মোদির মতে, AI-র গণতন্ত্রীকরণ জরুরি। “মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কেবল তথ্য কেন্দ্র হওয়া উচিত নয়, অথবা তাদেরকে কেবল কাঁচামালে পরিণত করা উচিত নয়।” অর্থাৎ প্রযুক্তি যেন মানুষের সেবায় কাজ করে, মানুষ যেন প্রযুক্তির উপকরণে পরিণত না হয় এই বার্তাই স্পষ্ট করেছেন তিনি।

ভারতের জন্য বার্তা (AI Summit 2026 India)
AI-কে একবিংশ শতাব্দীর উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বনেতৃত্বের লক্ষ্যে এগোচ্ছে। প্রযুক্তির অগ্রগতি যেন মানবকল্যাণ, নৈতিকতা ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে হয় সেই আহ্বানই শোনা গেল তাঁর বক্তব্যে।
