BJP Parivartan Yatra West Bengal
Bengal Liberty, Kolkata: কলকাতার স্প্রিং ক্লাবে আজ কলকাতা স্প্রিং ক্লাবে রাজ্য বিজেপির আসন্ন পরিবর্তন যাত্রার টিজার প্রকাশিত হল (BJP West Bengal Parivartan Yatra)। সেই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সভা থেকেই জানানো হয়, ১ মার্চ থেকে শুরু হতে চলা এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় আকারে জনসংযোগ বাড়াতে চাইছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, প্রশাসন ও ভবিষ্যৎ পরিবর্তনের প্রশ্ন তুলে তিন নেতা ধাপে ধাপে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

শমীক ভট্টাচার্যের বক্তব্য (BJP West Bengal Parivartan Yatra)
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের সময় মানুষ উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে রাজ্যে কার্যত গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে।
তিনি জানান, ১ মার্চ থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে এবং প্রথম দুই দিনেই একাধিক বড় জনসভা হবে। ১ মার্চ চারটি এবং ২ মার্চ পাঁচটি জনসভা। পরবর্তী পর্যায়ে আরও বড় কর্মসূচি চলবে এবং এই যাত্রা ২৫০টিরও বেশি বিধানসভা এলাকা অতিক্রম করবে। মোট ৬৪টি বড় জনসভা ও শতাধিক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোই একমাত্র লক্ষ্য।
SIR West Bengal: কিছু ভারত বিরোধী মানুষ গণ্ডগোল করার চেষ্টা করবে কাল: Sukanta Majumdar | Bengal Liberty #sir #sirwestbengal #WestBengalNews #bjpwestbengal #BengalLiberty pic.twitter.com/KDdGbpO4Qz
— Bengal Liberty (@bengalliberty1) February 27, 2026
শুভেন্দু অধিকারী- “৫০০০ কিলোমিটারের রুটে মানুষের কাছে পৌঁছবে পরিবর্তনের বার্তা” (BJP West Bengal Parivartan Yatra)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই পরিবর্তন যাত্রার রুট ম্যাপ প্রায় ৫০০০ কিলোমিটার দীর্ঘ। ইতিমধ্যেই গৃহসংযোগ অভিযান ও সদস্যতা অভিযানের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করা হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “এক কোটি গণ দেবতা জনতার কাছে বিজেপি গেছে। আমাদের লক্ষ্য কি সেটা আমরা বোঝাতে পেরেছি।”
বিরোধী দলনেতা আরও বলেন, প্রধানমন্ত্রী আগেই বাংলায় পরিবর্তনের বার্তা দিয়েছেন, এবার সেই বার্তাকে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। তাঁর মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। রাজনৈতিক সন্ত্রাস, বেকারত্ব, নারীদের নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যর্থতার মতো বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই এই যাত্রা। এই কর্মসূচি শেষ হবে কলকাতায় বড় সমাবেশের মাধ্যমে।

সুকান্ত মজুমদার, “ঐতিহাসিক যাত্রা হতে চলেছে” (BJP West Bengal Parivartan Yatra)
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই পরিবর্তন যাত্রা বিজেপির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি জানান, এই যাত্রা কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেটা, কুলটি সহ একাধিক জায়গা থেকে শুরু হয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে।
প্রতিদিন গড়ে দীর্ঘ পথ অতিক্রম করে কর্মসূচি এগোবে এবং ১০০০ এরও বেশি মণ্ডল এলাকায় পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বড় মেগা সমাবেশও হবে, যেখানে জাতীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। তাঁর কথায়, এই যাত্রা বাংলার রাজনৈতিক পরিবর্তনের পথ দেখাবে এবং এতে লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
