Shanti Prasad Sinha bail
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি, কলকাতা: বিধানসভা ভোটর মুখে নতুন করে অস্বস্তি সবুজ গড়ে। শিক্ষক নিয়োগকাণ্ডে একের পর এক গ্রেফতারি, তদন্ত এবং আদালতের পর্যবেক্ষণ ইতিমধ্যেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই আবহে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার জামিন মঞ্জুর হওয়ায় ফের সামনে এল বহু আলোচিত দুর্নীতির অভিযোগ। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ইডির মামলায় ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শান্তি প্রসাদ সিনহার জামিন মঞ্জুর করেছেন (Shanti Prasad Sinha bail)।
জামিন পেলেন শান্তি প্রসাদ, কড়া শর্তে মুক্তির নির্দেশ আদালতের (Shanti Prasad Sinha bail)

আদালতের নির্দেশ অনুযায়ী, জামিন পেলেও একাধিক কঠোর শর্ত মানতে হবে শান্তি প্রসাদ সিনহাকে। বিচারপতি জানিয়েছেন, তিনি নিজের এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না। পাশাপাশি পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। তদন্তকারী অফিসার ও আদালতের কাছে ২ টি ফোন নম্বর জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করা যাবে না এবং তাঁদের সঙ্গে যোগাযোগও করা যাবে না। মামলার নথি বিকৃত করার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে জামিন বাতিল করা হবে বলেও সতর্ক করেছে আদালত। একইসঙ্গে নিম্ন আদালতকে এই মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালের ১০ অগস্ট সিবিআই শান্তি প্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল। পরে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় তিনি জেলবন্দি ছিলেন। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় এতদিন জেলে ছিলেন তিনি। এবার সেই মামলাতেও জামিন মেলায় তাঁর জেলমুক্তির পথ কার্যত খুলে গেল।
নিয়োগ দুর্নীতি ঘিরে বরাবর রাজনৈতিক চাপে তৃণমূল (Shanti Prasad Sinha bail)

গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হতে হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। তদন্তের জালে ধরা পড়েছিলেন বিভিন্ন শিক্ষা পর্ষদের কর্তারা। প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর কয়েক মাস আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। পাশাপাশি মানিক ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্তও জামিন পেয়েছেন।
আরও পড়ুন (Shanti Prasad Sinha bail)-
SSC মামলায় বয়সছাড় নির্দেশে স্থগিতাদেশ, (SC orders in SSC) হাই কোর্টের রায়ে আপাতত ‘সুপ্রিম’ স্থগিতাদেশ
চটি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশ, (SSC Exam Strict Guidelines) গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় কড়া বিধি জারি স্কুল সার্ভিস কমিশনের
এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নিয়োগ দুর্নীতির প্রশ্নকে বড় অস্ত্র করতে চাইছে বিরোধী শিবির। অতীতের মতো এবারও এই ইস্যুতে শাসক দলকে চাপে ফেলতে চাইছে তারা। অন্যদিকে শুরু থেকেই নিয়োগকাণ্ডে অভিযুক্তদের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রেফতারের পরপরই অভিযুক্তদের দলীয় ও প্রশাসনিক পদ থেকে সরানোর সিদ্ধান্তও নেওয়া হয় (Shanti Prasad Sinha bail)।
