Iranian Independent Filmmakers
Iranian Independent Filmmakers

Iranian Independent Filmmakers: যুদ্ধের আগুনে ইরান, মুখ খুলল চলচ্চিত্র জগত! কী বললেন এলনাজ নোরৌজি সহ সকলে?

Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata: সিনেমার গল্প কখনও কখনও বাস্তবকে হার মানায় (Iranian Independent Filmmakers)। কিন্তু এবার বাস্তবই যেন থ্রিলার স্ক্রিপ্ট! যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হওয়ার খবর সামনে আসতেই উত্তাল আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতিতে মুখ খুলেছে Iranian Independent Filmmakers Association (IIFMA)। ইরানের ভিন্নমতাবলম্বী চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন জানিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক হস্তক্ষেপ দাবি করছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত রেখে কেবল শাসক ও দমনমূলক শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

এই বিবৃতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক, শিল্পীরা কি রাজনৈতিক অবস্থান নেবেন? নাকি নীরব থাকাই উচিত?

Iranian Independent Filmmakers
Iranian Independent Filmmakers

বড় পরিচালকদের নীরবতা (Iranian Independent Filmmakers)

বিশ্ব সিনেমার অস্কারজয়ী পরিচালক Asghar Farhadi, বিতর্কিত অথচ সাহসী নির্মাতা Jafar Panahi এবং রাজনৈতিক প্রতিবাদের জন্য পরিচিত Mohamed Rasoulof এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের নীরবতা নিয়েও জল্পনা তুঙ্গে—এটা কি কৌশল, নাকি পরিস্থিতির চাপে নীরব?

“অবিশ্বাস্য খবর” বললেন অভিনেত্রী (Iranian Independent Filmmakers)

এই ইস্যুতে সরব হলেন বলিউডে কাজ করা ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী Elnaaz Norouzi। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এলনাজ লিখেছেন, এটি এমন একটি খবর যার জন্য বহু মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। তিনি স্পষ্টভাবে বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে নিজের অবস্থান জানান। তাঁর পোস্টে আনন্দ প্রকাশের ইঙ্গিতও ছিল।

আরো পড়ুন:- Sonal Chauhan stranded in Dubai: দুবাইয়ে আটকে অভিনেত্রী সোনাল, দেশে ফিরতে চেয়ে আর্জি প্রধানমন্ত্রীর কাছে

সাধারণ মানুষের জন্য উদ্বেগও (Iranian Independent Filmmakers)

তবে একই সঙ্গে এলনাজ আরেকটি বার্তায় বলেন, যুদ্ধ বা রাজনৈতিক সংঘাতে যদি নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারান, তবে সেটি মানবতার পরাজয়। তিনি ইরানের সাধারণ নাগরিকদের প্রতি সহানুভূতি জানিয়ে শান্তি ও নিরাপত্তার আহ্বান জানান।
অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, তিনি শাসকগোষ্ঠী ও সাধারণ মানুষকে আলাদা করে দেখছেন। তাঁর মতে, রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের দায় সাধারণ নাগরিকদের উপর চাপানো উচিত নয়

সোশ্যাল মিডিয়ায় বিভক্ত মতামত (Iranian Independent Filmmakers)

এলেনাজের পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। একাংশ তাঁর সাহসী অবস্থানকে সমর্থন করছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন এমন সংবেদনশীল সময়ে সেলিব্রিটিদের আরও সতর্ক হওয়া উচিত।

বাস্তবের অ্যাকশন সিকোয়েন্স (Iranian Independent Filmmakers)

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা Islamic Republic News Agency জানিয়েছে, হামলায় সামরিক শীর্ষকর্তারাও নিহত হয়েছেন। এর পাল্টা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী তেহরানে কোথাও উদযাপন-কোথাও প্রতিবাদ, একই শহরে দুই বিপরীত ছবি।

Iranian Independent Filmmakers
Iranian Independent Filmmakers

সিনেমার ভবিষ্যৎ কী? (Iranian Independent Filmmakers)

ইরানের চলচ্চিত্র সবসময়ই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বিশ্ব দরবারে সম্মান কুড়িয়েছে। কিন্তু এই অস্থিরতা কি ইরানি সিনেমাকে আরও প্রতিবাদী করে তুলবে? নাকি শিল্পীরা আরও চাপে পড়বেন? বিশ্লেষকদের মতে, যদি শাসন পরিবর্তন হয়, তাহলে সেন্সরশিপ নীতিতে বড় বদল আসতে পারে। আবার উল্টো দিকেও যেতে পারে পরিস্থিতি। এক কথায় ইরানে এখন যা চলছে, তা যেন এক অসমাপ্ত রাজনৈতিক থ্রিলার। আর সেই ছবির পরবর্তী দৃশ্যের অপেক্ষায় শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের দর্শক।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury