Mamata Banerjee Controversial Remark
Bengal Liberty Desk, ১০ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজপথের লড়াই এবার মেরুকরণের রাজনীতির চরম শিখরে পৌঁছাল। গতকাল, সোমবার ধর্মতলায় নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে চলা ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য বর্তমানে বিতর্কের জন্ম দিয়েছে।
বিতর্কিত মন্তব্য মমতার (Mamata Banerjee Controversial Remark)!

ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনওদিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে”।
বিজেপির অভিযোগ (Mamata Banerjee Controversial Remark)-
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী সরাসরি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে ‘ভয় এবং হুমকির’ বার্তা দিয়েছেন। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী এখানে মুসলিম সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে হিন্দুদের ভয় দেখাচ্ছেন এবং প্রচ্ছন্নভাবে দাঙ্গার হুমকি দিচ্ছেন।
ধরনা মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ মমতার (Mamata Banerjee Controversial Remark)-

এদিন ধরনার চতুর্থ দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেবল বিজেপিকেই নয়, নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘সুপারম্যান’ এবং ‘সুপার গড’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, কমিশন বিজেপিকে জেতাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে।
রাজ্যে সফরত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেপির ‘এজেন্ডা’ প্রচার করছেন বলেও মন্তব্য করেন তিনি, যা নিয়ে বিজেপি জাতীয় স্তরে প্রতিবাদ জানিয়েছে।
আরও পড়ুন-
Election Commission Full Bench Bengal : SIR নিয়ে ধর্মতলায় মমতার ধর্না তৃতীয় দিনে, একই দিনে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
LPG Price Hike India : গ্যাসের দাম নিয়ে রাজনীতির মঞ্চ গরম, হাঁড়ি-খুন্তি নিয়ে পথে নামার ডাক মমতার

বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আগামী নির্বাচনে মেরুকরণকে আরও ত্বরান্বিত করবে। বিজেপি ইতিমধ্যে এই বক্তব্যের ভিত্তিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া সাধারণ মানুষের অধিকার না ফেরা পর্যন্ত তাঁর এই অবস্থান আন্দোলন চলবে।
এই মন্তব্য কি সত্যিই কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি হুমকি ছিল, নাকি নিছকই রাজনৈতিক বক্তৃতার অংশ, তা নিয়ে এখন সরগরম বঙ্গ রাজনীতি (Mamata Banerjee Controversial Remark)।

