Solution of Gas Crisis
Bengal liberty, ১৫ই মার্চ :
দেশজুড়ে রান্নার গ্যাসের আকাল(Solution of Gas Crisis) তৈরি হতে পারে— এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কাটাতে এবার আসরে নামল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের (এলপিজি) কোনও ঘাটতি নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুত রয়েছে। একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহও পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

আতঙ্কিত হয়ে সিলিন্ডার বুকিং প্রসঙ্গে সুজাতার বক্তব্য (Solution of Gas Crisis):
আতঙ্কিত বুকিংয়ে রেকর্ড বৃদ্ধি নিয়ে
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা
জানান, গৃহস্থের রান্নার গ্যাসের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে। কিন্তু, অহেতুক আতঙ্কের কারণে গ্রাহকদের মধ্যে সিলিন্ডার বুক করার প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “আগে যেখানে দৈনিক বুকিংয়ের সংখ্যা ছিল প্রায় ৭৫ লক্ষ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লক্ষে।” অথচ যুদ্ধ পরিস্থিতির আগে দেশে গড়ে দিনে ৫৫ লক্ষ সিলিন্ডার বুকিং হতো। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও এই অতিরিক্ত বুকিংয়ের চাপ সামলানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রয়োজন ছাড়া অগ্রিম সিলিন্ডার বুক না করার জন্য গ্রাহকদের অনুরোধ করেছে কেন্দ্র।

বাণিজ্যিক সিলিন্ডার ও বিকল্প ব্যবস্থা (Solution of Gas Crisis):
পশ্চিম এশিয়ার যুদ্ধ কালীন পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর ফলে গত কয়েকদিন বাণিজ্যিক সিলিন্ডারের জোগান কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে শনিবার জানানো হয়েছে, ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফের বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ শুরু হয়েছে। রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অগ্রাধিকারের ভিত্তিতে এই সরবরাহ তদারকি করা হয়। পাশাপাশি, যাদের বাড়িতে পিএনজি (পাইপ্ড ন্যাচরাল গ্যাস) এবং এলপিজি— উভয় সংযোগ রয়েছে, তাদের আপাতত এলপিজি সিলিন্ডার না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ (Solution of Gas Crisis):
গ্যাসের জোগান নিয়ে উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে কালো বাজারি।
এর মোকাবিলায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার এবং ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে ‘সারপ্রাইজ ভিজিট’ শুরু হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই প্রায় ১৪০০ জায়গায় তল্লাশি চালিয়ে ২০টি এফআইআর দায়ের করা হয়েছে।
LPG Crisis: চরম সমস্যার মুখে ফুড ডেলিভারি অ্যাপগুলি | Bengal Liberty#LPGCrisis #zomatodelivery #swiggydelivery #fooddelivery #BengalLiberty pic.twitter.com/hXGWuRRD32
— Bengal Liberty (@bengalliberty1) March 13, 2026
গ্যাস অফিসের সামনে লম্বা লাইন দিয়ে বুকিং বা সিলিন্ডার নেওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছে সরকার। এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে বুকিং করলে আগের মতোই বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার পরিষেবা অব্যাহত থাকবে।
কেন্দ্রের দাবি, গৃহস্থের রান্নার গ্যাসের উপরে যাতে কোন ও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে গত কয়েক দিন ধরেই দেশে এলপিজি উৎপাদনের হারও ৩১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যাতে সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয়।
আরও পড়ুন :
LPG Gas Booking Problem : গ্যাস বুকিংয়ে সমস্যা? এবার এক টোটকাতেই হবে দূর! একটা কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে মুশকিল আসান
