IPL Captains 2026
Bengal Liberty, ২৬ মার্চ ২০২৬:
২৮ মার্চ থেকে শুভ সূচনা হতে চলেছে ভারতবর্ষের তথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব আইপিএল-এর(IPL Captains 2026) । আট থেকে আশি—সবাই এখন মজে ক্রিকেটের এই মহাযুদ্ধে। মাঠের লড়াই শুরুর আগেই ট্রফি হাতে নিয়ে ঐতিহাসিক ফটোশুট সেরে নিলেন ১০ দলের অধিনায়কেরা।
এই বিশেষ মুহূর্তে ফ্রেমবন্দি হলেন শুভমন গিল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, ঋতুরাজ গায়কওয়াড় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নবনিযুক্ত অধিনায়ক রজত পাতিদার। জমজমাট লড়াই শুরুর আগে সবাইকে বেশ হালকা মেজাজেই দেখা গেল।

কেন এই ফটোশুট ঐতিহাসিক (IPL Captains 2026):
এবারের আইপিএল বিশেষ কারণ হলো নেতৃত্বের ব্যাটন। প্যাট কামিন্স ব্যক্তিগত কারণে শুরুর কিছু ম্যাচে অনুপস্থিত থাকায় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফটোশুটে প্রতিনিধিত্ব করতে দেখা গেল দলের এক অভিজ্ঞ ভারতীয় মুখকে। তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন রজত পাতিদার, যিনি এবার আরসিবি-র নেতৃত্বের গুরুভার সামলাচ্ছেন।

🚨 News 🚨
BCCI announces schedule for second phase of #TATAIPL 2026 🗓️
The remainder of the league stage, comprising 50 matches, will be played from April 13 to May 24, 2026, across 12 venues in India 🏟️
More details 🔽https://t.co/iYGnB0Gd2J
— IndianPremierLeague (@IPL) March 26, 2026
নাইট শিবিরের অন্দরে (IPL Captains 2026):
কলকাতা নাইট রাইডার্স এবারও বেশ আত্মবিশ্বাসী। দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্ক্য রাহানে এবং সহ-অধিনায়ক রিঙ্কু সিং-এর জুটির দিকে তাকিয়ে রয়েছে তিলোত্তমা। পাশাপাশি, চোটের কারণে ছিটকে যাওয়া হার্ষিত রানার পরিবর্তে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার নভদীপ সাইনি। অস্ট্রেলিয়ার মাটিতে গাব্বা জয়ের অন্যতম নায়ক সাইনি কেকেআর-এর পেস আক্রমণকে কতটা শক্তিশালী করেন, এখন সেটাই দেখার।
এখন শুধু অপেক্ষা ২০ ওভারের সেই টানটান উত্তেজনার, যেখানে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে
আরও পড়ুন:
চোটের মিছিলে বিপর্যস্ত কেকেআর(Kolkata Knight Riders Injury Crisis): আকাশ দীপের বিকল্প পেল নাইটেরা, সংকটে বোলিং বিভাগ
