Teacher assault allegation
Bengal Liberty, ৩ এপ্রিল :
মারের পর এবার ভয় দেখানোর পালা। শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার অপরাধে এখনও কাল ঘাম ছুটছে শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের Teacher assault allegation )। আজ, শুক্রবার তিনি তাঁর ফেসবুক লাইভে এসে সকলের দৃষ্টি আকর্ষণ করে জানান, নানা রকম ভাবে ভয় দেখানো চলছে তাঁকে এবং তাঁর পরিবারকে। ইতোমধ্যেই হাঁসখালিতে ভোটের ট্রেনিং নিতে যাওয়া শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে ও প্রোটোকল ভঙ্গের অভিযোগে হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ জারি কড়া অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। তারপরও আক্রান্ত শিক্ষকের অভিযোগ কেউ বা কারা তাঁকে ক্রমাগত ভয় দেখানোর চেষ্টা করছে। এই ঘটনায় তিনি কাঠগড়ায় তুলেছেন সাসপেন্ডেড বিডিও এবং শাসক দলকে (Teacher assault allegation )।

কী বললেন আক্রান্ত শিক্ষক? (Teacher assault allegation )
আজ, শুক্রবার আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, আজ দুপুরে এক যুবক তাঁর বাড়ির অদূরেই একটি পিস্তল নিয়ে দাঁড়িয়ে ছিল। আক্রান্ত শিক্ষকের কথায় শুধুমাত্র তিনি নন তাঁর পরিবারের সদস্যরাও প্রত্যক্ষদর্শী। তাঁর কথায় বাড়ির সামনের সারমেয়রা চিৎকার শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় অপরিচিত যুবক। এরপরই তিনি বলেন, ” বিভিন্ন ভাবে এই ভয় দেখানোর চেষ্টাতে আমি বা আমার পরিবারের ৫ সদস্য সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি।” পাশাপাশি তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, ” তোরা আমায় অন্যায় ভাবে মারলি।” সৈকতবাবু বলেন, তাঁকে ভয় দেখানোর পেছনে, “সাসপেন্ডেড বিডিও, বিডিওর লম্পট বাহিনী, শাসক দলের মদতে পুষ্ট নেতৃত্ব যোগ আছে”- বলেও তিনি বিস্ফোরক অভিযোগ করেন। নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই পরিস্থিতির ঠিক করার অনুরোধ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক।

মারধরের অভিযোগে চাঞ্চল্য (Teacher assault allegation )
গত ২৭ মার্চ রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত হন বলে অভিযোগ করেন শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং সেই সময় বিডিওর ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। যদিও সায়ন্তন ভট্টাচার্য সরাসরি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
Election 2026: ভোটের প্রশিক্ষণে মুখ্যমন্ত্রীর ছবি, প্রতিবাদই তার অপরাধ! | West Bengal Election | Bengal Liberty@MamataOfficial @AITCofficial @BJP4Bengal #electionnews #election2026 #WestBengalNews #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/Je1QDbErqH
— Bengal Liberty (@bengalliberty1) March 27, 2026
তিনি স্বীকার করেছেন যে প্রশিক্ষণ কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ইতিমধ্যেই প্রোটোকল ভঙ্গ ও মারধরের অভিযোগে হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাও পরিস্থিতি যে ঠান্ডা হয়নি সৈকত বাবুর ফেসবুক লাইভে তারই প্রমাণ।
