Utsav Mukhopadhyay missing case
Bengal liberty desk, kolkata :
২০১৭ সালের সেই অভিশপ্ত রাত আজও ভোলেনি তিলোত্তমা। Utsav Mukhopadhyay missing case রাসবিহারী অ্যাভিনিউতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রতিভাবান মডেল ও সঞ্চালিকা সোনিকা সিং চৌহান। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। কিন্তু সম্প্রতি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনায় মৃত সোনিকা চৌহানের সঙ্গে যোগসূত্র ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা।

ঘটনার প্রেক্ষাপট :
পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ পরিচালক ও চিত্র নাট্যকার উৎসব মুখো পাধ্যায়। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এই ঘটনার পরই থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়।

প্রকাশ্যে এলো মৃত সোনিকা চৌহানের সঙ্গে যোগসূত্রের তথ্য :
পরিচালক উৎসব মুখো পাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনায় মৃত সোনিকা চৌহানের সঙ্গে যোগসূত্রের খবর নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্য। জানা গিয়েছে, একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উৎসব ও সোনিকা। একজন ফ্যাশন ডিজাইনারের কালেকশনের একটি শুটিংয়ে একসঙ্গে ছবি তুলে সেটি সমাজ মাধ্যমে পোস্ট ও করেছিলেন উৎসব।
কি কারণে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছিলেন উৎসব?
সোনিকার মৃত্যুর পরই উৎসবের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সেই সময় তাঁর প্রোফাইল থেকে কিছু অশালীন পোস্ট করা হয়, যার ভিত্তিতে সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছিলেন তিনি।
এদিকে, উৎসব নিখোঁজ হওয়ার দিনই তাঁর ফেসবুক প্রোফাইলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাঁর স্ত্রীর দাবি, প্রোফাইলে ছবি বদলানোর কথা উৎসব আগেই জানিয়েছিলেন। তবে ঘটনার সময় তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় বিষয়টি নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।


