Supratim Sarkar
Bengal Liberty, ৪ এপ্রিল :
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আগেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়েছিল সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)। এবার তাঁকে নতুন দায়িত্ব দিয়ে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে এই নিয়োগ নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, সুপ্রতিম সরকার তামিলনাড়ুতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং সেই বার্তাও কমিশনকে জানিয়েছেন বলে জানা গেছে (Supratim Sarkar)।

আগেই সিপির পদ থেকে সরানো হয়েছিল (Supratim Sarkar)
গত ৩১ জানুয়ারি কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন সুপ্রতিম সরকার। এরপর ১৫ মার্চ নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে। সেই রাতেই রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদল করা হয়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি আনা হয়। তার পরদিন, অর্থাৎ ১৬ মার্চ নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ কমিশনারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সুপ্রতিম সরকারকে। তাঁকে এডিজি (সিআইডি)-র দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, কলকাতা পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন অজয় কুমার নন্দা।

তামিলনাড়ুতে নতুন দায়িত্ব দিলেও যেতে অনিচ্ছুক সুপ্রতিম (Supratim Sarkar)
এবার সুপ্রতিম সরকারকে ভিনরাজ্যে পাঠানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট থাকায় তাঁকে ওই রাজ্যের তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে, তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। গত ১ এপ্রিল এই সংক্রান্ত চিঠি পাঠানো হয় এবং বুধবার আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারি হয়।
Election Commission: আপাতত সুব্রত পালকে স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে | Bengal Liberty#eletionnews #WestBengalElection #electioncomission #BengalLiberty pic.twitter.com/HnnSioBYKz
— Bengal Liberty (@bengalliberty1) March 30, 2026
তবে এই নিয়োগ ঘিরে নতুন মোড় তৈরি হয়েছে। সুপ্রতিম সরকার ভিনরাজ্যে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন। জানা যাচ্ছে, মেডিক্যাল এমার্জেন্সির কারণ দেখিয়ে তিনি তামিলনাড়ু যেতে পারবেন না বলে কমিশনকে জানিয়েছেন এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।


