Bhabanipur poster
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রাক্কালে ভবানীপুর বিধানসভা এলাকায় একটি বিতর্কিত পোস্টারকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এলাকাজুড়ে পড়া এই পোস্টারে লেখা রয়েছে, “ভবানীপুরে এবার বলির পাঠা হবে শুভেন্দু অধিকারী।” পোস্টারের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। পোস্টারটি পড়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

কী বলা হয়েছে পোস্টারে?
তৃণমূলের মদতে এই পোস্টারটি লাগানো হয়েছে দক্ষিণ কলকাতা জেলা ফার্ম কমিউনিটির পক্ষ থেকে। ভবানীপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে পোস্টারটি দেখা যায়। পোস্টার ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এই পোস্টারের ভাষা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ‘বলির পাঠা’ শব্দটি রাজনৈতিক আক্রমণের একটি তীব্র অপমান, অন্যদিকে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই রাজনৈতিক কটাক্ষ ।
২০২৬ এর রাজনীতিতে ভবানীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন লড়েছেন। তাই এবার ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক প্রচার ঘিরে আলাদা উত্তেজনা তৈরী হয়েছে। স্বাভাবিক ভাবেই নানা ধরনের রাজনৈতিক কটাক্ষ ও পোস্টার রাজনীতি শুরু হয়েছে।

পোস্টার সেঁটে ভোটে জেতা যায় না
ভবানীপুরে এই বিতর্কিত পোস্টার নিয়ে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে শাসকদলের সুপ্রিমো যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে “শালা” বলে আখ্যায়িত করতে পারে, তার দলের পক্ষেও এটা অস্বাভাবিক কিছু নয়। এসব পোস্টার বা কটাক্ষে দমানো সম্ভব নয়, মোক্ষম জবাব দেবে ভবানীপুরবাসী।
তৃণমূলের দাবি
এদিকে শাসকদল জানিয়েছে, তারা এই পোস্টার বিতর্কে জড়িত নয়। তাদের বক্তব্য, এই পোষ্টার স্থানীয় জনগনের, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেয়েছে। ভবানীপুরে পড়া এই পোস্টারকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাদের মত পোস্টার লাগিয়ে বা ব্যক্তিগত আক্রমণ করে রাজনৈতিক লড়াই জেতা যায় না।
