BJP joining event
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা বিকাশনারায়ণ চৌধুরী BJP joining event। সাথে পদ্মশিবিরের পতাকা হাতে তুলে নিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন দু’জনে। নির্বাচনে সংগঠনের হয়ে মূলত প্রচার কর্মসূচিতে তাঁরা যোগ দেবেন বলেই জানান বিরোধী দলনেতা তথা ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

কে এই বিকাশনারায়ণ চৌধুরী? BJP joining event
সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্নে যারা পশ্চিমবঙ্গে বাম অপশাসনের থেকে মুক্তি চেয়ে তৃণমূল প্রতিষ্ঠা করছিলেন তারা আজ সবাই ব্রাত্য হয়ে গেছে। ২০০৯ সালের ৮ আগস্ট মঙ্গলকোটে যখন প্রথম সভা হয়েছিল, তখন থেকেই বিকাশ নারায়ণ চৌধুরী সিপিএমের সঙ্গে সংঘর্ষে নেতৃত্ব দেন। কয়েকমাস জেলে ছিলেন। জেলাপরিষদে একাধিকবার জিতেছেন। নানা রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্বে দেন। কয়েকদিন আগে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। শমীক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেন। মঙ্গলকোট-সহ নানা জায়গায় মিথ্যা মামলায় তাঁকে জেলে থাকতে হয়েছে। বীরভূমের ক্রিমিনাল অনুব্রত মন্ডলের চক্রান্তে সাত বছর জেলেও থাকতে হয়েছে। সেই সময় দলের কেউ পাশে দাঁড়াননি। সে ‘ক্ষোভে’ বিকাশনারায়ণ চৌধুরী বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।”
বিজেপিতে যোগ অভিনেত্রী মাফিন চক্রবর্তীর
অভিনেত্রী মাফিন চক্রবর্তী দীর্ঘদিন ধরে বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। কমপক্ষে ২২টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। রাজনীতিতে যোগ দিয়ে তিনি বলেন, মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, রাজ্যের উন্নয়ন ও নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা রেখেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
পূর্বে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার পেজের
কিছু দিন আগে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। সূত্রে খবর, তার মা বাঙালি। তাঁর আগমনে দেশজুড়ে বিজেপির শক্তি বাড়বে, বাংলার নির্বাচনেও বিজেপি ‘অ্যাডভান্টেজ’ পাবে, দাবি করেন সুকান্ত। যোগ দেওয়ার পর লিয়েন্ডার বলেন, “আজ আমার জীবনে বড় দিন, নতুন দায়িত্ব পেয়েছি। ৪০ বছর ধরে দেশের জন্য টেনিস খেলেছি। এবার নতুন খেলার সুযোগ পেয়েছি। দেশের সেবা করতে পারব।” প্রসঙ্গত, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। সেবার শোনা গিয়েছিল, লিয়েন্ডারকে প্রার্থী করা হতে পারে। শেষ পর্যন্ত টিকিট পাননি। ছাব্বিশের ভোটে বিজেপির তারকা প্রচারক লিয়েন্ডার। টেনিস কিংবদন্তি বিজেপিতে যোগ দিতেই তাঁকে বহিরাগত বলে কটাক্ষ করে তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে এই ধরনের দলবদল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদান বিজেপির প্রচারে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।
