BJP Manifesto
Bengal Liberty, ১০ এপ্রিল :
“বিজেপি কথা দিলে কথা রাখে”- এখন এটাই গেরুয়া শিবিরের প্রধান প্রতিশ্রুতি (BJP Manifesto 2026)। রাজ্যের বর্তমান শাসকদলের লাগামহীন দুর্নীতি, তোলাবাজি এবং আইনশৃঙ্খলাহীনতার অভিযোগ সামনে এনে কড়া সমালোচনা করে আসন্ন নির্বাচনের আগে ‘সংকল্পপত্র’ বা ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেই ইস্তেহার প্রকাশ করেন অমিত শা। বেকারত্ব ঘোচানো, নারীদের প্রকৃত ক্ষমতায়ন এবং জাতীয় সুরক্ষা নিশ্চিত করা এই ইস্তেহার বাংলায় রামরাজ্য ও ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার নিখুঁত ব্লু-প্রিন্ট হতে চলেছে? (BJP Manifesto 2026)

লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘অন্নপূর্ণা’ (BJP Manifesto 2026)
শাসকদলের অনুদান-নির্ভর রাজনীতির সীমাবদ্ধতাকে সজোরে ধাক্কা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন ‘অন্নপূর্ণা’ প্রকল্প। রাজ্যে বিজেপি সরকার গড়লেই মধ্যবিত্ত ও দরিদ্র মহিলাদের প্রকৃত আর্থিক উন্নতির লক্ষ্যে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। নামমাত্র ভাতার বদলে মহিলাদের স্বাবলম্বী করার এই মডেল রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছে।
যুবসমাজের জন্য বেকার ভাতা (BJP Manifesto 2026)
কর্মসংস্থানহীন বাংলায় দিশাহীন যুবসমাজের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর পদ্ম-শিবির। অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। পাশাপাশি, আগামী পাঁচ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

অনুপ্রবেশ রুখতে ইউসিসি (BJP Manifesto 2026)
তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতিতে ইতি টানতে শাহের কড়া হুঁশিয়ারি, ক্ষমতায় এলে মাত্র ছয় মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগু করা হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করতে কঠোরভাবে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি অনুসরণ করবে গেরুয়া শিবির।
Amit Shah: ছাব্বিশের নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #bjpmanifesto #westbengalelection2026 #westbengalnews #westbengal #westbengalpolitics pic.twitter.com/sJu7mjtSgc
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
সরকারি কর্মী ও উত্তরবঙ্গের জন্য বিশেষ গ্যারান্টি (BJP Manifesto 2026)
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বিজেপি ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) নিশ্চিত করার গ্যারান্টি দেওয়া হয়েছে এদিন। পাশাপাশি, উত্তরবঙ্গে AIIMS, IIT, IIM স্থাপন এবং রাজ্যের শিল্পে জোয়ার আনতে তাজপুর ও কুলপিতে ডিপ সি পোর্ট তৈরির রূপরেখাও দেওয়া হয়েছে।

আর কী কী আছে সংকল্পপত্রে? (BJP Manifesto 2026)
গত ১৫ বছরের দুর্নীতির খতিয়ান তুলে ধরে বিশেষ ‘শ্বেতপত্র’ প্রকাশ এবং ‘কাট মানি’ বা সিন্ডিকেট রাজ সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতি। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিতকরণ এবং রাজ্যে বন্ধ থাকা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প অবিলম্বে চালু করা। অতীতের সমস্ত রাজনৈতিক হিংসার দ্রুত তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে একটি বিশেষ কমিটি গঠন। পাশাপাশি, তাজপুর, কুলপিতে বিশেষ ডিপ সি পোর্ট তৈরির পরিকল্পনা। চা এবং পাট শিল্পেও জোর দেওয়া হবে। পশ্চিমবঙ্গকে ব্লু ইকনমির প্রধান রফতানি ক্ষেত্র বানানো হবে বলে জানান শাহ।
