Partha Chatterjee
Bengal Liberty, ১১ এপ্রিল :
ভোট যত এগিয়ে আসছে, ততই সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Partha Chatterjee)। এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল ইডি। আজ, শনিবার সকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবনে পৌঁছে যায় ইডির একটি দল। সূত্রের খবর, পার্থর বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। সূত্রের খবর বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলেও হাজিরা দেননি তিনি। অবশেষে আজ, শনিবার ফের তল্লাশি শুরু করেছে ইডি (Partha Chatterjee)।

তদন্তের জালে মিডলম্যানও (Partha Chatterjee)
একইসঙ্গে তদন্তের জাল ছড়ানো হয়েছে অন্য দিকেও। ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত প্রসন্ন কুমার রায়ের নিউটাউনের অফিসেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি সুজিত বোস হাজির হতে না পারায়, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন তাঁর ছেলে সমুদ্র। ভোটের আগে এমন তৎপরতাকে ঘিরে প্রশ্ন তুলছে শাসকদল। তাদের দাবি, তদন্তের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও বিরোধী শিবিরের বক্তব্য, দুর্নীতির তদন্তে সময়ের কোনও বাধা নেই, আইন নিজের পথে চলবেই।

নিয়োগ দুর্নীতিতে মামলা (Partha Chatterjee)
২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এই ঘটনার পরপরই প্রথমে গ্রেপ্তার করা হয় অর্পিতাকে, পরে তদন্তের অগ্রগতির ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদন জানানো হলেও, প্রথমদিকে তা মঞ্জুর হয়নি। তবে শেষ পর্যন্ত ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়।
পরবর্তী পর্যায়ে অন্য একটি মামলায় নিম্ন আদালত থেকেও জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। তবে তাতেও সঙ্গে সঙ্গে জেলমুক্তি হয়নি তাঁর। এরপর সিবিআই- এর মামলাতেও জামিন মেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অবশেষে গত বছরের নভেম্বর মাস থেকে আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি। জামিনে মুক্ত থাকার পরও তদন্তের প্রয়োজনে মাঝেমধ্যেই ইডি বিভিন্ন নথিপত্র-সহ হাজিরার নির্দেশ দেয় পার্থকে। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সংস্থাকে জানান, বারবার দপ্তরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। পরিবর্তে, প্রয়োজন হলে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলেও ইডিকে জানান তিনি। সূত্রের খবর, তারপরই আজ, শনিবার সকালে পার্থর নাকতলার বাসভবনে পৌঁছন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ওই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
