Sohel Dutta hospitalized
Bengal Liberty, Kolkata :
ভোটের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, তখন সেই উত্তাপেরই বলি হচ্ছেন কি সাংস্কৃতিক জগতের মানুষ? ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহেল দত্ত Sohel Dutta hospitalized।রাজনৈতিক ময়দানে তারকাদের উপস্থিতি নতুন নয়, কিন্তু সেই প্রচারের চাপ কতটা মানবিক সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্নই আবার সামনে উঠে এল এই ঘটনায়।
ভবানীপুরে শাসকদলের নির্বাচনী প্রচার ঘিরে চাঞ্চল্য। প্রচারে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল টলিউড অভিনেতা সোহেল দত্ত কে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুরে প্রচারে গিয়েছিলেন সোহেল। দিনভর কর্মসূচি, জনসংযোগ, সভা সব মিলিয়ে ব্যস্ততায় কাটে পুরো দিন। অভিযোগ, সেই ব্যস্ততার মধ্যেই ঠিকমতো খাওয়া-দাওয়া করার সুযোগ পাননি অভিনেতা। ফলস্বরূপ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাঁকে দ্রুত শহরের মিন্টো পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, পেটের তীব্র যন্ত্রণার কারণেই তিনি ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

কী বললেন অভিনেতা? Sohel Dutta hospitalized
নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোহেল, প্রচারের চাপে সারা দিন খাওয়া হয়নি। সেই কারণেই অসুস্থতা বাড়তে থাকে এবং শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয়। যদিও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে, তবে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক প্রচারে অংশ নেওয়া শিল্পীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দায়িত্ব কে নেবে? এই মুহূর্তে সোহেল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছেন। ফলে তাঁর অসুস্থতার জেরে শুটিং সূচিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তবে টলিপাড়ায় ইতিমধ্যেই এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, রাজ্যের নির্বাচনী আবহে এ বছরও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামতে দেখা যাচ্ছে। বিশেষ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিক পরিচিত মুখকে মাঠে নামানো হয়েছে। কোয়েল মল্লিক, তৃণা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু এবং ইমন চক্রবর্তী-র মতো তারকাদের প্রচারে সক্রিয়ভাবে দেখা গিয়েছে।অন্যদিকে, রাজনৈতিক দলবদলের ঘটনাও কম হয়নি। পার্নো মিত্র-র মতো অভিনেত্রীও শিবির পরিবর্তন করে প্রচারে অংশ নিয়েছেন।
সব মিলিয়ে, একটি সাধারণ অসুস্থতার ঘটনা যেন রাজ্যের নির্বাচনী রাজনীতির এক অস্বস্তিকর বাস্তবতাকে সামনে এনে দিল। প্রচারের আলোয় ঝলমলে মঞ্চের আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তি, অবহেলা এবং চাপের ছবিটাই যেন ফুটে উঠছে এই ঘটনায়। এখন দেখার, এই ঘটনার পর অন্তত ভবিষ্যতে প্রচারের নামে এমন অব্যবস্থাপনা ও অবহেলা রোধে কোনও পদক্ষেপ নেয় কি না শাসকদল।
