Gyanesh Bharti visit
Bengal Liberty Desk, Kolkata:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে আজ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ কমিশনের উচ্চপর্যায়ের দল Gyanesh Bharti visit। তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।

আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী Gyanesh Bharti visit
সূত্রের খবর, কলকাতায় পৌঁছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
জানা গেছে, তিন দিনের এই সফরে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি নিয়েও রিপোর্ট নেবেন তিনি। বিভিন্ন জেলায় ঘুরে ভোট প্রস্তুতি পর্যালোচনা করবেন। সূত্রে খবর, সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা, কলকতা, ১৪ এপ্রিল আলিপুরদুয়ার ও কোচবিহারে যাবেন। ১৫ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং বৈঠক করে ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লিতে ফিরবেন।
খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতি
বিভিন্ন জেলায় যাওয়ার পাশাপাশি ভোটার তালিকা, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং বুথভিত্তিক প্রস্তুতিও খতিয়ে দেখা হবে। কোথাও ভোটকে ঘিরে উত্তেজনা বা আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের দল। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা, ভোটের দিন নিরাপত্তা কৌশল এবং গণনার দিনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। নির্বাচনের আগে কমিশনের এই পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনের একাংশ। কারণ নির্বাচনকে ঘিরে যাতে কোনও ধরনের অশান্তি বা অনিয়ম না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই পরিস্থিতি পর্যালোচনা করছে কমিশন।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন। তাই কমিশনের এই উচ্চপর্যায়ের সফর রাজ্যের ভোট-প্রস্তুতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
