Weather Update
Bengal Liberty, ১৩ এপ্রিল :
বৈশাখের শুরুতেই একদিকে দক্ষিণবঙ্গে খরতাপ ও চরম অস্বস্তি, অন্যদিকে উত্তরবঙ্গে মেঘ-বাদল আর বজ্রঝড়ের আনাগোনা (Weather Update)। গরমের তীব্রতা এখনও পুরোপুরি চূড়ায় না উঠলেও তার ইঙ্গিত স্পষ্ট। আবহাওয়ার এই রূপ বদলের পেছনে রয়েছে বায়ুমণ্ডলের জটিল পরিবর্তন, যা আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়াকে আরও প্রভাবিত করবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গে এখন থেকেই গরমের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আজ তাপমাত্রা ৩৬° সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে, আর সর্বনিম্ন থাকবে প্রায় ২৬° সেলসিয়াসের আশেপাশে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ‘ফিলস লাইক’ তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে, ফলে অস্বস্তি বাড়বে কয়েকগুণ।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে গরম ও আর্দ্রতার যৌথ প্রভাবে ‘হিট স্ট্রেস’ পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪ দিনে তাপমাত্রা আরও ৩–৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পারদ ৪০° সেলসিয়াস ছুঁতে পারে। সপ্তাহের মাঝামাঝি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা গরম কমাতে বিশেষ ভূমিকা নেবে না। আগামীকাল, মঙ্গলবার ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি, বুধবার–বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি, শুক্রবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অল্প বৃষ্টি এবং শনিবার থেকে ফের শুষ্ক ও গরম আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গে আবহাওয়ার চরিত্র সম্পূর্ণ আলাদা। এখানে আর্দ্রতা ও বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা বাড়ছে।আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। মাঝে মাঝে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ঝড়-বৃষ্টির ঝুঁকি বাড়বে, বিশেষ করে বজ্রপাতের সময় সতর্ক থাকা জরুরি।
TMC Promotion: তৃণমূলের প্রচারের দখলদারি থেকে ছাড় পেল না বাচ্ছাদের খেলা | Bengal Liberty@AITCofficial @BJP4Bengal #MamataBanerjee #TMCWestBengal #WestBengalElection #westbengalelection2026 #tmcvsbjp #BengalLiberty pic.twitter.com/VQU2aJW7hD
— Bengal Liberty (@bengalliberty1) April 12, 2026

কলকাতার আবহাওয়া (Weather Update)
রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে একটু বেশি।
