Soma Thakur car incident
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায় প্রচারের মাঝে দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল Soma Thakur car incident। বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরেরে গাড়ির পিছনে একটি বাইক ধাক্কা মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ধাক্কা সোমা ঠাকুরের গাড়িতে Soma Thakur car incident
জানা গিয়েছে, আজ সকালে বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন সোমা ঠাকুর। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা তাঁর সঙ্গী গাড়ির পিছনে বাইকের ধাক্কা লাগে। গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় এবং বাইকচালক আহত হয়। বাইকচালক ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। বাইকচালক ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেননি বলে জানিয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ প্রার্থীর
এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্তের অভিযোগ তুলছেন খোদ বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের। তিনি অভিযোগ করেন, যে আহত বাইকচালকের গায়ে তৃণমূল কংগ্রেসের গেঞ্জি ছিল এবং এটি তৃণমূলের চক্রান্ত। তাঁর আরও দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার চেষ্টা।
অন্যদিকে, খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইকচালককে আটক করে বাইক উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
