BJP alleges attack
Bengal Liberty, Kolkata :
নির্বাচনী প্রচারে বেরিয়ে হামলার মুখে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া BJP alleges attack। তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা পরিকল্পিতভাবে তাঁর প্রচারে বাধা দেন এবং হামলা চালান। ঘটনায় মতুয়া সম্প্রদায়কে নিশানা করার অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী ঘটেছে? BJP alleges attack
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা।
অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই বাধার মুখে পড়েন তিনি। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পাপাই রাহা ও তাঁর ঘনিষ্ঠরা আচমকা সেখানে হাজির হয়ে বিজেপি প্রার্থী ও তাঁর সমর্থকদের উপর চড়াও হন এমনকি তাদের উপরে শারীরিক নির্যাতনও করে।
মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার অভিযোগ
বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার অভিযোগ, তাঁর সঙ্গে থাকা মতুয়া সম্প্রদায়ের কয়েকজনকেও আক্রমণ করা হয়। এমনকি তাঁদের গলায় থাকা ধর্মীয় মালা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগতভাবে কটূক্তি ও অপমানজনক ভাষায় আক্রমণ করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে অশোক কীর্তনীয় জানিয়েছেন, ”তৃণমূলের কাউন্সিলর পাপাই রাহা ও তাঁর ছেলেরা মিলে আমাকে বাজেভাবে তপসিলী ও নিচু ভাষায় আমাকে আক্রমণ করেছে। আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল। তাঁদের আক্রমণ করা হয়েছে। আমার গলার মালাও ছিড়তে গিয়েছিল, কিন্তু সেন্ট্রাল ফাের্স ছিল বলে আমার কাছে আসতে পারেনি। আজকে সব মতুয়াদের কাছে আমার একটাই বার্তা যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই হার্মাদদের বিরুদ্ধে তপসিলী ধারায় যেন ব্যবস্থা নেওয়া হয়।”
তৃণমূলের পাল্টা দাবি
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর পাপাই বলেন, ”এলাকার মানুষ তাঁদের বিধায়কের কাছে প্রশ্ন করতেই পারে। এদিন আমি ঘটনার শুরুতে এলাকায় ছিলাম না। পরে জানতে পারি যে এখানকার মহিলারা অশোক কীর্তনীয়ার কাছে জানতে চেয়েছিলেন যে পাঁচ বছর তাঁকে এলাকায় দেখা যায়নি, এখন ভোটের সময় কেন তিনি ভোট চাইতে এসেছেন। সেই মহিলাদের ওপর অশোক কীর্তনীয়া, সেন্ট্রাল ফোর্স ও প্রশাসনের কিছু অংশের সাহায্যে মারধর করেছে তারা। ২৯ তারিখ গণতন্ত্রাতিকভাবে মানুষ সবকিছুর জবাব দেবেন।”

থানার সামনে অবস্থান বিজেপির
এই ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া ও তাঁর সমর্থকরা। অভিযুক্তদের গ্রেফতার এবং কড়া পদক্ষেপের দাবিতে সরব হয় বিজেপি। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। বনগাঁর ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে নির্বাচনের আগে বিরোধী প্রার্থীরা কতটা নিরাপদ? পুলিশ তদন্ত শুরু করলেও, রাজনৈতিক মহলের নজর এখন এই ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকেই।
