Nandigram Political clash
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের আর ৬ দিন বাকি Nandigram Political clash। তার আগে বোমাবাজির অভিযোগকে ঘিরে নতুন করে উত্তপ্ত নন্দীগ্রাম। অভিযোগ, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ-এর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের উসকানিতে এই হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির।

সংখ্যালঘু নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি Nandigram Political clash
বিধানসভা ভোটের প্রচার যখন তুঙ্গে, তখন নন্দীগ্রামের ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ-এর বাড়ি লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে বোমা ছোঁড়া হয়। স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান-এর বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ বিজেপির।
তৃণমূল নেতা শেখ সুফিয়ানের উস্কানিতে বোমাবাজি- অভিযোগ বিজেপির
বিজেপি নেতা আব্বাস বেগ অভিযোগ করেছেন, তৃণমূল নেতা শেখ সুফিয়ান তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তাঁর দাবি, গত ১৫ এপ্রিল নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নানতে পবিত্র করের সমর্থনে অনুষ্ঠিত একটি পথসভা থেকে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি এবং হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর আব্বাস বেগ নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই ১৬ এপ্রিল শুক্রবার গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। বাড়ির অনেকাংশ ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। তিনি এর বিরুদ্ধে NIA তদন্তের দাবি জানিয়েছেন।

শুরু রাজনৈতিক তরজা
এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। দলের নেতাদের দাবি, ভোটের আগে বিরোধী শিবিরের কর্মী-সমর্থকদের ভয় দেখাতে এবং এলাকায় প্রভাব বিস্তার করতে এই ধরনের হামলা চালানো হচ্ছে। ঘটনার জেরে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখান। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে শেখ সুফিয়ানের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্রের খবর। যদিও তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ান বোমা হামলার কথা অস্বীকার করেছে। তার দাবি, বিজেপি ভোটে হেরে গেছে জেনে এই ধরনের অভিযোগ তুলছে এবং ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।
উল্লেখ্য, রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত নন্দীগ্রাম। অতীতে এই কেন্দ্রকে ঘিরে বহু রাজনৈতিক সংঘাতের নজির রয়েছে। তাই ভোটের আগে বোমাবাজির এই অভিযোগ সামনে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। ভোটের মুখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য প্রশাসন সতর্ক রয়েছে।
