Nandigram Voting Update
Bengal Liberty, ২৩ এপ্রিল :
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই উত্তেজনার আঁচ কমছে না নন্দীগ্রামে (Nandigram Voting Update)। এবার ভোটগ্রহণ চলাকালীন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান। পাশাপাশি তাঁকে দেখে উপস্থিত জনতার একাংশকে আরও বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়, যা ঘিরে এলাকায় তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারী কোনও মন্তব্য করতে চাননি। তবে আজ, অর্থাৎ প্রথম দফার নির্বাচনের সকালেই নিজের এক্স (X) হ্যান্ডেলে নন্দীগ্রামের ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী জানান, সপরিবারে বুথে গিয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। তবে বেলা গড়াতেই নন্দীগ্রামের আনাচে কানাচে দফায় দফায় উত্তেজনা ছড়ায় (Nandigram Voting Update)।

নন্দীগ্রামে যাওয়ার আগে কী বলেছিলেন শুভেন্দু? (Nandigram Voting Update)
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই নজর ঘুরে যায় নন্দীগ্রামের দিকে। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কেন্দ্রে আবারও প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটের আগেই তিনি নন্দীগ্রামে পৌঁছে পরিস্থিতির ওপর নজর রাখেন।ভোটের দিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ,”বার্তা একটাই, পরিবর্তন আনুন। বিজেপি-র হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করব।” তবে ভোটের আগের দিন থেকেই নন্দীগ্রামে অশান্তির খবর সামনে আসে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রার্থী পবিত্র করকে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও শোনা যায় এলাকায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
Suvendu Adhikari: নিজের কেন্দ্রে সকাল সকাল ভোট দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #bjp #bjpwestbengal #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/UIDbNJ5Y1B
— Bengal Liberty (@bengalliberty1) April 23, 2026

এই প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “খুব একটা উৎপাত করতে পারেনি। আর উৎপাত করতেও পারবে না। প্রাথমিক ভাবে ভোটের আগের রাত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”
Suvendu Adhikari: কনভয় ঢুকতে পারবেনা তাই টোটোর মাধ্যমে ভোট দিতে গেলেন শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #Nandigram #SuvenduAdhikari #suvenduadhikaribjp #bjp #bjpwestbengal #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/EApD7ex0OP
— Bengal Liberty (@bengalliberty1) April 23, 2026
