Samik Bhattacherjee
Bengal Liberty, ৫ মে :
বঙ্গে পদ্ম-বিজয় নিশ্চিত হতেই এবার ‘দাদাগিরি’ ও ‘রাজনৈতিক হিংসা’র সংস্কৃতি সমূলে উৎপাটন করতে কড়া অবস্থান নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সোমবার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে, এক দশকের ‘অপশাসন’ সরিয়ে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে বিপুল জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস গড়েছে পদ্ম শিবির।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে কার্যত কোণঠাসা। কিন্তু জয়ের এই আবহেই রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কড়া অবস্থান নিলেন বিজেপি নেতৃত্ব। Samik Bhattacherjee

শমীকের কড়া হুঁশিয়ারি Samik Bhattacherjee
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের উদ্দেশে যে বার্তা দিয়েছেন যে, বিজেপির পতাকা হাতে নিয়ে কেউ যদি অসভ্যতা বা তোলাবাজিতে জড়ায়, তবে তাকে রেয়াত করা হবে না। তিনি বলেন
“বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি রাজনৈতিক হিংসা চলে, তৃণমূলের কোনো অফিসের ওপর হামলা হয় কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবারের বাড়ির সামনে দাঁড়িয়ে কদর্য ভাষা ব্যবহার করা হয়, তবে তাকে দল থেকে বার করে দেব। সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শমীক ভট্টাচার্যের এই কড়া অবস্থান আসলে বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির প্রতিফলন। দীর্ঘকাল ধরে রাজ্যে যে প্রতিশোধের রাজনীতি চলছিল, বিজেপি ক্ষমতায় এসেই তার অবসান ঘটাতে চাইছে। সাধারণ মানুষ যে শান্তি আর স্বচ্ছতার আশায় বিজেপিকে রায় দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করতেই এই রাজধর্ম পালন করছে পদ্ম শিবির।
