Janatar Darbar
বেঙ্গল লিবার্টি, ১৫ মে :
মুখ্যমন্ত্রী নির্বাচন ও মন্ত্রীসভা গঠনের পরেই বিধানসভার কার্যালয়ে আমূল পরিবর্তন ঘটলো। বিধানসভায় দাঁড়িয়ে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে সরাসরি সম্প্রচারিত হবে অধিবেশন এবং শাসক বিরোধী উভয়েরই মতামত প্রকাশের সমান অধিকার থাকবে। (West Bengal Assembly)

অধিবেশনের লাইভ স্ট্রিমিং West Bengal Assembly
এবার থেকে বিধানসভার সমস্ত অধিবেশন সাধারণ মানুষের জন্য ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচারিত করা হবে। বিধানসভার ভেতরে জনস্বার্থ বিষয়ে কী আলোচনা হচ্ছে এবং জনপ্রতিনিধিরা কী ভূমিকা পালন করছেন, কি কি সিদ্ধান্ত নেওয়া হবে তা রাজ্যের প্রতিটি নাগরিক ঘরে বসে সরাসরি দেখতে পাবেন। সরকার ও জনগণের মধ্যে স্বচ্ছতা বজায় রাখাই রাজ্য সরকারের কর্তব্য।

শাসক ও বিরোধীদের সমান সুযোগ
অধিবেশন চলাকালীন আলোচনার ক্ষেত্রে শাসকদল ও বিরোধীপক্ষের মতামত , উভয়পক্ষই বাঞ্চনীয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শাসক দলের সদস্যদের পাশাপাশি বিরোধী দলের বিধায়কদেরও সমানভাবে কথা বলার এবং প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর এই দুই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক মহল। সাধারণ মানুষ যথেষ্ট আশাবাদী নতুন সরকারকে নিয়ে। সোনার বাংলা গড়তে কতটা সক্ষম হয় তার অপেক্ষায় রাজ্যবাসী।
