Bilwadal Bhattacharya Appointment
বেঙ্গল লিবার্টি, কলকাতা: কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের আইনি প্যানেলে বড়সড় রদবদল। হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ হয়ে মামলা লড়ার জন্য নতুন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ ও বিশিষ্ট আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। আজ, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর আগে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন রাজদীপ মজুমদার। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আইন দফতরের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকেও অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল করার কথা জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের নির্দেশ (Bilwadal Bhattacharya Appointment)
বিচার বিভাগীয় প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলাল স্বাক্ষরিত এই নোটিশে জানানো হয়েছে, জনস্বার্থের কথা বিবেচনা করে রাজ্যপাল অত্যন্ত সন্তোষের সঙ্গে প্রবীণ আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছেন। দায়িত্বভার গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
Netaji: বিমান দুর্ঘটনায় প্রাণ হারাননি নেতাজি! Taiwan Report প্রকাশ্যে আনার দাবি | Bengal Liberty#netaji #SubhashChandraBose #NetajiSubhasChandraBose #Bose #BengalLiberty pic.twitter.com/bF5BYkgB7p
— Bengal Liberty (@bengalliberty1) May 22, 2026
আইনজীবী মহলে সুনাম (Bilwadal Bhattacharya Appointment)
বিল্বদল ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ আইনজীবী। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের হয়েও ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবে বহু গুরুত্বপূর্ণ মামলার সামলেছেন। ২০২৪ সালে তিনি সিনিয়র আইনজীবীর হিসেবে নিযুক্ত হন। এবার রাজ্য সরকারের আইনি লড়াইয়ের অন্যতম তাঁকে আলিপুর ও নবান্ন সংলগ্ন হাইকোর্টের প্যানেলে নিয়ে আসতে হল।
নির্বাচন এবং ভোট-পরবর্তী একাধিক আইনি জটিলতার আবহে বিল্বদল ভট্টাচার্যের মতো এক হেভিওয়েট আইনজীবীকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে আসা বহুদিন আগেই প্রয়োজন ছিল।

