Argentina World Cup 2026 Squad
Bengal Liberty, ৩০ মে ২০২৬: আর মাত্র ১৩ দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ফুটবল জগতের মহাযুদ্ধ ফিফা বিশ্বকাপ ২০২৬(Argentina World Cup 2026 Squad)। এমনিতেই এবারের প্রতিযোগিতাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। যত দিন যাচ্ছে, ততই মারাত্মক উন্মাদনার সৃষ্টি হচ্ছে।
এরই মধ্যে সমস্ত দল ঘোষণা করে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে। তালিকায় ব্রাজিল, জার্মানির মতো দল রয়েছে, আবার বিশ্বকাপের মঞ্চে নতুন আবির্ভাব হওয়া জর্ডান, কেপ ভার্দের মতো নবাগত দলগুলিও চূড়ান্ত প্রস্তুতিতে সামিল।
তবে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ও তিন বারের বিজয়ী দল আর্জেন্টিনার দল ঘোষণা ঘিরে অনেকদিন ধরেই তৈরি হয়েছিল একাধিক জল্পনা। কখনো শোনা যাচ্ছিল, কাতার বিশ্বকাপের পর অবসর নেওয়া দি মারিয়াকে দলে ফেরত আনা হবে। আবার শোনা যাচ্ছিল, এলএম ১০-কে বঞ্চিত রেখেই আর্জেন্টিনার বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ষষ্ঠ বারের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার শক্তিশালী দল গঠন (Argentina World Cup 2026 Squad)
বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ খেলোয়াড়কেই ফের এই দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। সঙ্গে দলে বেশ কিছু তরুণ খেলোয়াড়কেও সুযোগ দিয়েছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।
গোলরক্ষকের ভূমিকায় ফাইনালের আসল নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। সঙ্গে রয়েছে জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছে লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনার মতো খেলোয়াড়রা।

মাঝমাঠের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
Suvendu Adhikari: ঝড়ের মৃতদের পাশে সরকার, ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ@SuvenduWB @NisithPramanik @BJP4Bengal @bengalliberty1 #westbengal2026 #westbengalnews #suvenduadhikaribengalcm #nisithpramanik #bjpwestbengal #bengalliberty pic.twitter.com/YTdrGEdWEO
— Bengal Liberty (@bengalliberty1) May 29, 2026
আক্রমণের দিক দিয়ে দলকে নেতৃত্ব দেবেন কিংবদন্তি খেলোয়াড় ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। তাঁকে যোগ্য সঙ্গ দিতে তৈরি জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

আর্জেন্টিনার সুবর্ণ সুযোগ (Argentina World Cup 2026 Squad)
গ্রুপ – জে থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে “লা আলবিসেলেস্তে”। ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে নামবে নীল-সাদা ব্রিগেড। ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে নামবে মেসিরা। ২৮ জুন শেষ ম্যাচে নামবে জর্ডানের বিরুদ্ধে। শেষ ম্যাচের পরেই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, পরের রাউন্ডে আর্জেন্টিনা প্রবেশ করতে পারলো কি না।
১৯৭৮, ১৯৮৬ ও সম্প্রতি ২০২২ — তিন বার বিশ্বকাপের মঞ্চে সেরার শিরোপা জিতেছে লা আলবিসেলেস্তেরা। মারাদোনা থেকে মেসি, এখন মার্টিনেজ যুগের পরিবর্তন হলেও খেলার জেদ ও নিষ্ঠা এখনো জীবিত রয়েছে। তাই এবারের বিশ্বকাপেও সবাই তৈরি মেসির পায়ের জাদু দেখার জন্য।
আরো পড়ুন:- Greatest Moments in World Cup History: ফুটবল বিশ্বকাপের ইতিহাসর সেরা ১০টি স্মরণীয় মুহূর্ত!
পারবে কি মেসি পেলেকে স্পর্শ করতে? সেই দিকেই নজর থাকবে কোটি কোটি ফুটবল অনুরাগীদের।

