Bangladesh political crisis 2026
Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক:
বিগত দুই বছরে (Bangladesh political crisis 2026) আপনারা নিজ চোখে দেখেছেন আমাদের প্রিয় জন্মভূমির কী করুণ পরিণতি হয়েছে। বর্তমানে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আজ আমাদের অস্তিত্ব সংকটের মুখে। এই মাতৃভূমিকে (Bangladesh political crisis 2026) রক্ষা করার জন্য এখনই জেগে ওঠার উপযুক্ত সময়।

সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক (Bangladesh political crisis 2026)
গ্রাম থেকে শহর, অলিগলি থেকে রাজপথ, পাড়া-মহল্লা থেকে বিশ্ববিদ্যালয়—মেডিকেল কলেজ, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ছাত্রসমাজ, সুশীল সমাজ ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষের প্রতি আমার বিনীত আহ্বান: দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা এগিয়ে আসুন।

নেতা-কর্মীদের প্রতি গণপ্রতিরোধের নির্দেশনা (Bangladesh political crisis 2026)
বাংলাদেশ আওয়ামী লীগের জেলা, উপজেলা, বিভাগ ও রাজধানীর সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান—আপনারা সুসংগঠিত হোন, ঐক্যবদ্ধ হোন। সাধারণ জনগণকে সাথে নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক দুর্ভেদ্য গণপ্রতিরোধ গড়ে তুলুন।
ভয়কে জয় করে অস্তিত্ব রক্ষার লড়াই
এখন আর ঘরে বসে থাকার বা ভয় পাওয়ার সময় নেই। আজ যদি আমরা দমে যাই, তবে মনে রাখবেন—এই দেশ আর আমাদের থাকবে না। দেশ চলে যাবে কোনো এক পরাশক্তির নিয়ন্ত্রণে। চরম অস্থিতিশীলতা ও নৈরাজ্য গ্রাস করবে গোটা জাতিকে। বিপন্ন হবে দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব আজ সময়ের দাবি।

নৈরাজ্য ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান (Bangladesh political crisis 2026)
দেশজুড়ে আজ ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। চাঁদা না দিলে মানুষকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হচ্ছে। এই অপশক্তির নির্মম তাণ্ডব প্রতিনিয়ত বেড়েই চলেছে।
তাই, যে যার অবস্থান থেকে মিছিল করুন, তীব্র আন্দোলন গড়ে তুলুন। দেশকে রক্ষা করতে, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আপামর জনগণকে সুরক্ষিত করতে—আমাদের রাজপথে ঐক্যবদ্ধ হতেই হবে।

অবৈধ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন (Bangladesh political crisis 2026)
আজকের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। এই অবৈধ ও গণবিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের চলমান জাতীয় আন্দোলন দেশবাসীকে সাথে নিয়ে আগামীতে আরও বেগবান হবে। আমরা জীবন দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।
ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে—দেশ ও মানুষের কল্যাণে দলের লক্ষ লক্ষ কর্মী জীবন উৎসর্গ করেছেন, প্রয়োজনে আবারও করবেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও চূড়ান্ত বিজয় (Bangladesh political crisis 2026)
প্রত্যেকটি এলাকায় আপনাদের কর্মসূচি ও মিছিল অব্যাহত রাখুন। মনে রাখবেন, এই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগেরই সৃষ্টি। জননেত্রী শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন হবেই, ইনশাআল্লাহ।
দেশের এই চরম সংকটে রাজপথে নামা ছাড়া পেছনে তাকানোর আর কোনো পথ খোলা নেই। এবার যেখানেই বাধা আসবে, সেখানেই তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
আরও পড়ুন:
দেশের ক্রান্তিকালে একটি মাত্র নাম— মুক্তির শেখ হাসিনা

