Brito Passed Away
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : রবিবার আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিরুদ্ধে (ব্রাজিলের) মাঠে নামার আগেই প্রয়াত হলেন পেলের সতীর্থ ও ১৯৭০ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্রিটো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন তিনি। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের অবিস্মরণীয় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সেন্ট্রাল ব্যাক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জানা গেছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ক্রমশ স্বাস্থ্যের অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মাঠের এই লড়াকু যোদ্ধা সবাইকে ছেড়ে না-ফেরার দেশে পাড়ি দিলেন।

ফিফার শ্রদ্ধা(Brito Passed Away)
খবরটি সামনে আসতেই ফিফার তরফ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মরক্কো ম্যাচের আগে তাঁর স্মরণে নীরবতা পালন করা হবে এবং ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। কাকতালীয় বিষয় হলো, ১৯৭০ সালের যে বিশ্বকাপে ব্রিটো ট্রফি জিতেছিলেন, সেটি মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। আর এবারও এমন এক সময়ে এই দুঃখজনক খবরটি এলো, যখন বিশ্বকাপের আসর যৌথভাবে মেক্সিকোর মাটিতেও বসেছে। ফুটবলপ্রেমীদের আবেগ— ওপারে হয়তো পরম বন্ধু পেলের সঙ্গে আবারও ফুটবল দ্বৈরথে মেতে উঠবেন ব্রিটো।



