CM Suvendu Adhikari
Bengal Liberty, ১২ জুন :
বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্য স্থির করে দেন (CM Suvendu Adhikari)। এই বৈঠকে উপস্থিত ছিলেন ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ, শুক্রবার বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে একই কথা শোনা গেল। একই পথ অনুসরণ করে শুভেন্দু অধিকারীও বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ তৈরি করতে হবে (CM Suvendu Adhikari)।

প্রধানমন্ত্রীর বক্তব্য (CM Suvendu Adhikari)
একদিন আগেই বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। মোদি পদমর্যাদা বলে ওই কাউন্সিলের চেয়ারপার্সন। বৈঠকে যোগ দিয়েছিলেন ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি এও মনে করিয়ে দেন সকল রাজ্যের উন্নতি না-হলে তা সম্ভব নয়। সকল রাজ্যকে এর জন্য সক্রিয় হতে বলেছেন তিনি। সেই সঙ্গে জোর দিতে বলেছেন বাণিজ্য এবং শিল্পের বিনিয়োগের দিকে। মোদি জানান, রাজ্যগুলিকে জেলা স্তর থেকে জিডিপি হিসাব করতে হবে। তবেই লক্ষ্যে পৌঁছোনো সম্ভব। প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে এই বক্তব্যের পর তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শামিল হওয়ার ডাক দেন।



