Qatar Vs Switzerland Match Review
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : শনিবার কাতার বনাম সুইজারল্যান্ডের(Qatar Vs Switzerland Match Review) মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলের ব্যবধানে ড্র হয়েছে। রুদ্ধশ্বাস এই ম্যাচটিকে কেন্দ্র করে প্রতি মিনিটে তৈরি হয়েছিল চরম নাটকীয় পরিস্থিতি। ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে অ্যাটাকিং ফুটবলের ওপর ভরসা করে খেলছিল সুইসরা। ফলস্বরূপ, ম্যাচের ১৭ মিনিটের মাথায় পেনাল্টির সাহায্যে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মুরাত ইয়াকিনের শিষ্যরা। কাতারের গোলরক্ষকের ফাউল থেকে পাওয়া পেনাল্টিটিকে গোলে রূপান্তর করেন বি. এমবোলো।
সুযোগ হাতছাড়া করার খেসারত(Qatar Vs Switzerland Match Review)
১৭ মিনিটে লিড পাওয়ার পর আরও বেশ কিছু ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে বারবার ব্যর্থ হয়েছে গ্রানিট জাকার দল। বল দখল, নিখুঁত পাসিং কিংবা শটস অন টার্গেট—সবক্ষেত্রেই এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সুইস বাহিনী ব্যবধান বাড়াতে ব্যর্থ হলে, উল্টোদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কাতার। বারবার আক্রমণে গিয়ে সুইস রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা।


যখন মনে হচ্ছিল পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে সুইজারল্যান্ড, ঠিক তখনই ম্যাচের চূড়ান্ত নাটকীয় মুহূর্তে (৯০+৬ মিনিটে) বি. খৌখির দুর্দান্ত হেডের সাহায্যে সমতায় ফেরে কাতার।
এই গোলের সাথে সাথেই পুরো গ্যালারিতে উপস্থিত কাতারি সমর্থক ও ‘মারুন’ শিবিরে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। উল্লাসে ফেটে পড়েন কাতারের খেলোয়াড়রাও। শেষমেশ ১-১ গোলের ড্র নিয়েই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্টটি অর্জন করল কাতার। এর আগের বিশ্বকাপে কোনো পয়েন্ট না পেলেও, এবার প্রথম ম্যাচেই ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দিল তারা।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান(Qatar Vs Switzerland Match Review)
এই মুহূর্তে গ্রুপ-‘বি’-র পয়েন্ট টেবিলে সব দলের সংগ্রহই সমান এক পয়েন্ট। গোল পার্থক্যে সুইজারল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও যেকোনো মুহূর্তে এই হিসাব উল্টে যেতে পারে। তাই কোন দুটি দল শেষ পর্যন্ত পরের রাউন্ডে পা রাখে, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
আরো পড়ুন:- Abhishek Banerjee Case: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ফের আইনি বিপাকে অভিষেক


