Sudip Banerjee NCPI
Bengal Liberty: NCPI-এর সঙ্গে যুক্ত হয়ে কি এবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার? রাজনৈতিক মহলে আপাতত এই জল্পনা তুঙ্গে (Sudip Banerjee NCPI)।

NCPI-তে যুক্ত হয়েছেন তৃণমূলের ২০ জন লোকসভার সাংসদ। জানা যাচ্ছে, সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ, ২০ থেকে ২২ জনে গিয়ে ঠেকতে পারে NCPI-এর সাংসদ সংখ্যা। আর যেহেতু NCPI ইতিমধ্যে ২০-২২ জন সাংসদকে সঙ্গে নিয়ে NDA-কে সমর্থন দেবে বলে ঘোষণা করেছে, সেই সূত্রে সংশ্লিষ্ট পার্টির তরফে ২ জনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আগামী কয়েকদিনের মধ্যে সংসদে অধিবেশন শুরু হবে। জানা যাচ্ছে, এই একই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকারের হাতে মন্ত্রিত্বের দায়িত্ব সঁপে দেওয়া হবে।
আরো পড়ুন:- Abhishek Banerjee: লিপস অ্যান্ড বাউন্ডসের শেয়ার ট্রেডিংয়েও নজর ইডি-র, সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়



