Udayan Guha
Udayan Guha

Udayan Guha : কলকাতায় গ্রেফতার হওয়া উদয়নকে আনা হল দিনহাটায়

Bengal Liberty : কলকাতায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে বৃহস্পতিবার ভোরে দিনহাটায় নিয়ে আসা হয় (Udayan Guha)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনহাটা থানার একটি দল ফুলবাড়ী থানার সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ তাঁকে দিনহাটা থানায় পৌঁছে দেওয়া হয় (Udayan Guha)।

Udayan Guha
Udayan Guha

গ্রেফতারের কারণ অস্পষ্ট (Udayan Guha)

তবে ঠিক কোন মামলার ভিত্তিতে বা কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। বিভিন্ন সূত্রের দাবি, দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগ চালুর নামে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, আবাস যোজনায় ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ এবং বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায় তাঁর নাম রয়েছে।

Udayan Guha
Udayan Guha

দিনহাটা থানায় পৌঁছলেন উদয়ন (Udayan Guha)

গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে উদয়ন গুহ বলেন, “আমার কিছু বলার নেই। আগে জানতে চাই, কী কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। তারপর এ বিষয়ে মন্তব্য করব।” পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আজ তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতে তোলার পরই গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট মামলাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Udayan Guha : দুর্নীতির গানে খুনের হুমকি! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury