Humayun Kabir
Bengal Liberty:
উস্কানিমূলক মন্তব্যের জেরে FIR দায়ের হল মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে (Humayun Kabir)। জনসভা থেকে তাঁর করা একাধিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু জনসভায় ‘ মুসলিম সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে ‘স্যাটাভাঙা মার’ উক্তিকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহল জুড়ে।

FIR দায়ের হুমায়ুন কবিরের বিরুদ্ধে
হুমায়ুন কবির বলেছিলেন , ‘বিজেপি সরকার গড়েছে, সেটা ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও কয়েকজন এমন আচরণ করছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালন বন্ধ করুন। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব, তখন পালানোর রাস্তা পাবেন না।’ তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীকেও তিনি একই বার্তা দিয়েছেন। হুমায়ূনের কথায়, ‘আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না। সরকারকে সম্মান দিই। কিন্তু এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হলে ছেড়ে কথা বলব না। প্রয়োজন হলে আমি নিজেই নেতৃত্ব দেব।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছিল। এই উস্কানিমূলক মন্তব্যের জেরে FIR দায়ের করা হল বিধায়ক হুমায়ূনের বিরুদ্ধে।


