TMC Councillor Arrested
Bengal Liberty : যোগ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলেন (TMC Councillor Arrested)। তাতেও বিশেষ লাভ হল না প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত শামস ইকবাল। একই দিনে তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসও। রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে পুলিশ। এবার সেই লিস্টে নাম জুড়ে গেল আরও দুই কাউন্সিলরের (TMC Councillor Arrested)।

তোলাবাজির মামলায় পুলিশের জালে শামস ইকবাল (TMC Councillor Arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে দায়ের হওয়া ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতে গার্ডেনরিচ থানার পুলিশ শামস ইকবালকে গ্রেফতার করেছে। তিনি কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। তোলাবাজির অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না।

তোলাবাজির মামলায় গ্রেফতার জয়ন্ত (TMC Councillor Arrested)
অন্যদিকে, একই দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও তোলাবাজির মামলায় গ্রেফতার হন পানিহাটির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। তৃণমূল সরকারের আমলে জয়ন্ত দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়লেও, সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের একাংশের। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর তাঁর বাড়িতে বিক্ষোভ দেখাতে যান কয়েকজন। সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে জয়ন্তর বিরুদ্ধে। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই অভিযোগের ভিত্তিতেই খড়দহ থানায় মামলা রুজু হয়। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে শেষ পর্যন্ত তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেফতার করেছে পুলিশ।



