WWE Raw
Bengal Liberty
সামারস্ল্যাম যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। এই সপ্তাহের(WWE Raw) WWE Raw ছিল একের পর এক চমক এবং বড় ঘোষণায় ভরপুর।

রোমান রেইন্স বনাম সেথ রোলিন্স(WWE Raw)
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রোমান রেইন্স ও সেথ রোলিন্সের মুখোমুখি হওয়া। দু’জনের কথার লড়াই মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী ও WWE কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। এরপর ঘোষণা করা হয়, সামারস্ল্যামে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন রোমান রেইন্স ও সেথ রোলি। ।

হেল ইন এ সেল ম্যাচে ব্রক লেসনার বনাম ওবা ফেমি(WWE Raw)
অন্যদিকে, ওবা ফেমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্রক লেসনারকে। এরপরই শুরু হয় দু’জনের তুমুল সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের।

পরে ঘোষণা করা হয়, সামারস্ল্যামে হেল ইন এ সেল ম্যাচে মুখোমুখি হবেন ব্রক লেসনার ও ওবা ফেমি।সব মিলিয়ে, এই সপ্তাহের WWE Raw সামারস্ল্যামকে ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিল। দুই হাইভোল্টেজ ম্যাচের ঘোষণার পর এখন থেকেই তুঙ্গে উত্তেজনা।


