Narkeldanga Case
Bengal Liberty : ২০২১ সালের বিধানসভা ভোটের পর নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল (Narkeldanga Case)। বুধবার কলকাতার নগরদায়রা আদালত প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত-সহ একাধিক ধারায় চার্জ গঠন করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন কয়েক জন পুলিশ আধিকারিকও। যদিও আদালতে সকলেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন (Narkeldanga Case)।

কাঠগড়ায় প্রাক্তন পুলিশ কর্তারাও (Narkeldanga Case)
বুধবার কলকাতার নগরদায়রা আদালতে বিচারক নারকেলডাঙা কাণ্ডে ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, নারকেলডাঙা থানার তৎকালীন ওসি তথা অবসরপ্রাপ্ত এসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নারকেলডাঙায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তদন্তভার পাওয়ার পর সিবিআই দাবি করে, পরেশ পালের উস্কানিতেই এই খুনের ঘটনা ঘটেছিল। তদন্ত শেষে কেন্দ্রীয় সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটের ভিত্তিতেই আদালতে চার্জ গঠন হল। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত-সহ একাধিক ধারায় মামলা চলছে। তবে আদালতে অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।



